ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার হাতে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫
  • ৪৩৮ বার

আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীর মনোনয়নের প্রত্যয়নপত্র প্রদান করবেন দলটির সভাপতি শেখ হাসিনা। এ ব্যাপারে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নমুনাপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে। যেখানে শেখ হাসিনার নমুনা স্বাক্ষর রয়েছে। শনিবার দুপুর একটায় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এবিএম রিয়াজুল কবির কাওসার রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নমুনাপত্রটি নির্বাচন কমিশনের উপ-সচিব সামসুল আলমের কাছে জমা দেন। ২৩৪টি পৌরসভা নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর বুধবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে আগ্রহী প্রার্থীদের ৩ ডিসেম্বর বৃহস্পতিবারের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য্য করা হয়েছে ৫ ও ৬ ডিসেম্বর শনি ও রোববার। বৈধ প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর করা হয়েছে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বর্তমানে দেশে ৩২৩টি পৌরসভা রয়েছে। মেয়াদ শেষ হয়ে আসার কারণে ডিসেম্বরের শেষ নাগাদ ২৪৫টি পৌরসভা নির্বাচনের বাধ্যবাধকতা থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে ২৩৪টি পৌরসভার তফসিল ঘোষণা করা হলো। বাকি পৌরসভাগুলোয় পরবর্তী ধাপে নির্বাচন করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

চূড়ান্ত সিদ্ধান্ত শেখ হাসিনার হাতে

আপডেট টাইম : ১০:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০১৫