ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

পোড়া বেগুনের ভর্তার গ্যাসের চুলায় রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বাজারে সহজলভ্য আর জনপ্রিয় সবজিগুলোর মধ্যে বেগুন অন্যতম। মধ্য যুগে ইউরোপে যেসব বেগুন পাওয়া যেত সেগুলোর আকৃতি অনেকটাই মুরগির ডিমের মতো ছিল। এ কারণেই বোধহয় ইংরেজিতে বেগুনের নাম এগপ্ল্যান্ট।
বেগুনের রয়েছে নানা পুষ্টিগুণ। এছাড়াও বাঙালি রান্নায় বেগুনের রয়েছে হরেক রকম পদ। এগুলোর মধ্যে বেগুনের ভর্তা কমবেশি সবারই খুব প্রিয়। আর বেগুন পুড়িয়ে ভর্তার কথা শুনলে বা দেখলে জিভে পানি এসে যায় যে কারোরই।

গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়েছেন কি? অনেকেই গ্যাসের চুলায় বেগুন পোড়ানো ঝামেলা মনে করেন। কিন্তু খুব সহজেই বাড়ির গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তার স্বাদ চেকে নিতে পারেন।

তো চলুন জেনে নেয়া যাক গ্যাসের চুলায় বেগুন পুড়িয়ে ভর্তা তৈরির সহজ রেসিপিটি-

উপকরণ: বেগুন বড় ১টি, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, টমেটো কুচি ১ টি, শুকনা মরিচ ৩ থেকে ৪টি, সরিষার তেল ১ টেবিল চামচ, আস্ত রসুনের কোয়া ৪ থেকে ৫টি, ধনে পাতা কুচি ১ টেবিল চামচ, লবন স্বাদ মতো।

প্রনালী: বেগুনের গায়ে কয়েকটি ছিদ্র করে নিন। এবার এর মধ্যে রসুনের কোয়া গেঁথে তেল মাখিয়ে গ্যাসের চুলার ওপরে পুড়তে দিন। চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিন। পোড়ানোর পর নামিয়ে হালকা ঠাণ্ডা করে চামড়া ছাড়িয়ে চটকিয়ে নিন।

এর পর চুলায় প্যান বসিয়ে সরিষার তেলে শুকনা মরিচ ভেজে আধা ভাঙ্গা করে রাখুন। এবার পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে টমেটো, ভেঙে রাখা মরিচ, লবণ দিয়ে কষিয়ে নিন। কষানো হলে বেগুন দিয়ে ভাজতে থাকুন। ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।

গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন মজাদার বেগুনের ভর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

পোড়া বেগুনের ভর্তার গ্যাসের চুলায় রেসিপি

আপডেট টাইম : ০৮:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০