ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না: কাদের গণি চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

ডোমিঙ্গ বাহিনী দ্বিতীয় দিনের মতো গা ঝালিয়ে নিলো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নিরাপত্তা ইস্যুতে দোলাচলে দুলতে থাকলেও শেষমেশ বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান সফরে যাচ্ছে। বিপিএলের কারণে সফরের আগে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। সফরের আগে তিন দিনের অনুশীলনের সুচিতে দ্বিতীয় দিনের মতো মাঠে ঘাম ঝরালো তামিম, মাহমুদুল্লা, মুস্তাফিজ, লিটনরা। অনুশীলনে মাঠে বেশ ফুরফুরেই দেখা গেলো ডোমিঙ্গ বাহিনীকে।

ডোমিঙ্গ বাহিনী ছবি এর ছবির ফলাফল

এদিকে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে আলোচনা করতে শনিবার বৈঠকে বসেছিল পাকিস্তানের আইনশৃঙ্খলা বিষয়ক মন্ত্রিসভা কমিটি। পাকিস্তানি পত্রিকা দ্য নিউজ ইন্টারন্যাশনাল জানিয়েছে, সভায় বাংলাদেশ দলের জন্য বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ দলের হোটেল এবং মাঠে যাওয়া-আসার পথে নিরাপত্তার ঘেরাটোপে থাকবেন ক্রিকেটাররা। লাহোরে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে ১০ হাজার পুলিশ। রাওয়ালপিন্ডি টেস্টের জন্য নিরাপত্তা দেবেন সামরিক ব্যাটালিয়ন, রেঞ্জার্স উইং এবং ৪ হাজারের বেশি পুলিশ সদস্য।

এদিকে বিসিবি সভাপতি জানিয়েছেন, শুধু পাকিস্তানি নিরাপত্তা বাহিনী নয়; বাংলাদেশের দুটি গোয়েন্দা সংস্থার সদস্যরাও থাকবেন দলের সঙ্গে।

প্রসঙ্গত, তিন মাসে তিনবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। প্রথম দফায় চলতি মাসে লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে ফেব্রুয়ারিতে খেলবে একটি টেস্ট। লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট গড়াবে ৭ থেকে ১১ ফেব্রুয়ারি। এরপর ৩ এপ্রিল করাচীতে গড়াবে একটি ওয়ানডে এবং ৫-৯ এপ্রিল দ্বিতীয় টেস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ডোমিঙ্গ বাহিনী দ্বিতীয় দিনের মতো গা ঝালিয়ে নিলো

আপডেট টাইম : ০৮:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০