ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরো বীজতলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  তীব্র শীত আর ঘন কুয়াশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে ইরি বোরো মৌসুমের বীজতলা। কাজে আসছে না কোনো ওষুধ কিংবা কৃষি বিভাগের পরামর্শ। ইতোমধ্যে আগে বোনা বীজতলা হলুদ হয়ে গেছে। পরে বোনা বীজতলায় গজায়নি চারা। দিনরাত বীজতলা পরিচর্যা করেও সুফল পাচ্ছেন না কৃষক। এমন চিত্র কুড়িগ্রামের ৯টি উপজেলার বীজতলার।

কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় ইরি বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কৃষকরা। চাষের সময় চারা সঙ্কট দেখা দেয়ার আশংকাও করছেন তারা।

জেলার নাগেশ্বরী উপজেলার কৃষক বাবু মিয়া জানান, চলতি মৌসুমে ১০ বিঘা জমিতে বোরো চাষের চিন্তা ছিলো কিন্তু চারা নষ্ট হয়ে যাওয়ায় সেটা সম্ভব না।

একই এলাকার কৃষক রফিকুল ইসলাম জানান, প্রতিদিন সকালে বীজতলার কুয়াশা ছাড়িয়ে স্প্রে করেও কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। চারার বৃদ্ধি বন্ধ হয়ে গেছে এবং হলুদ রং ধারণ করেছে।

এদিকে বীজতলা কোল্ড ইনজুরি থেকে বাঁচাতে সন্ধ্যায় বীজতলা পানি দিয়ে পূর্ণ করে তা সকালে বের করে দেয়ার পরামর্শ দিচ্ছে কুড়িগ্রামের কৃষি অধিদফতর। এছাড়া কিছু ওষুধ স্প্রে করতেও পরামর্শ দেয়া হয়েছে। এবার জেলায় ৫ হাজার ৯৪ হেক্টর জমিতে ইরি বোরো বীজতলা করা হয়েছে এবং আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১১ হাজার হেক্টর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

তীব্র শীতে নষ্ট হচ্ছে বোরো বীজতলা

আপডেট টাইম : ০৩:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০