ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক এ মন, হৃদয় জড়ালে আমায় কখন— কী বার্তা তমা মির্জার এক হাজার গোলের টার্গেট রোনালদোর হাসিনার মতো করলে তোমাদেরও জনগণ বিদায় করে দেবে: ফজলুর রহমান ১০০ ফুট লালগালিচায় চীনের প্রেসিডেন্টকে স্বাগত জানালেন ট্রাম্প বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ আত্মহত্যায় প্ররোচনার মামলা ফের ৪ দিনের রিমান্ডে এমপি নজরুল ইসলামকে জাতিসংঘের ৮১তম অধিবেশন সভাপতির কার্যালয়ের আইন কর্মকর্তা হলেন জাইমা রহমান সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর লাল শাপলার স্বর্গরাজ্য সাতলা বিল, মুগ্ধ পর্যটকেরা

৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘন কুয়াশার কারণে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে কুয়াশার ঘনত্ব বেড়ে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে তিনটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে তিনটি ফেরি। ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে দীর্ঘসময় যাত্রী নিয়ে আটকা পড়ে কয়েকশ যানবাহন। কনকনে শীতের মধ্যে যাত্রীরা পড়েন দুর্ভোগে।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে রাত তিনটার দিকে পাটুরিয়ার সঙ্গে ফেরি পারাপার বন্ধ করে দেয়া হয়। এ সময় তিনটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে।

কুয়াশা কমে এলে সকাল সাড়ে নয়টার দিকে আবার ফেরি চলাচল শুরু হয়। কিন্তু ততক্ষণে দৌলতদিয়া ঘাটে প্রায় পাঁচশ গাড়ির দীর্ঘ লাইন পড়ে যায়।

দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দুই ঘাটে কয়েকশ যানবাহন আটকা পড়ে। সকালে ফেরি চালু হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে বলে ঘাট কর্মকর্তারা জানান।

বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের এজিএম খন্দকার তানভির হোসেন বলেন, কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সাড়ে নয়টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মানুষ ও যানবাহন পারাপারের জন্য বর্তমানে ১৪টি ফেরি নিয়োজিত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক

৬ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল শুরু

আপডেট টাইম : ১১:৪৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০১৯