ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফেনীতে আমন ধানের বাম্পার ফলন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ফেনী জেলায় চলতি আমন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। এখন মাঠে মাঠে ধান কাটার উৎসব চলছে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, জেলার ছয় উপজেলায় রোপা আমন ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৫ হাজার ১৪৩ মেট্টিক টন। আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৮ হাজার ৮১ হেক্টর জমিতে। ৯১ শতাংশ জমির ধান কাটা হয়েছে।

Related image

ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় হাইব্রিড ও উফশী জাতের আমন ধানের চারা রোপণ করা হয়। কিছু কিছু এলাকায় স্থানীয় জাতের আমনের চাষ হয়েছে। সব ধরনের জাতে এ বছর ফলন আশানুরূপ হয়েছে।

সরেজমিন দেখা গেছে, বিভিন্ন এলাকায় ধান কাটায় ব্যস্ত সময় পার করছে চাষি ও শ্রমিকেরা। চাষির ঘরের উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ। সোনাগাজী উপজেলার চরাঞ্চলের অনেক কৃষক মাঠের পাশে ধান মাড়াইয়ের কাজ সারছেন।

Related image

চরখন্দকারের চাষি ভোলা মিয়া জানান, চরে নতুন ধান উঠায় চারদিকে নবান্নের উৎসব বিরাজ করছে। প্রত্যেকের ঘরে ঘরে ধান উঠছে। সবাই ব্যস্ত সময় পার করছে।

‘‘আশা করি সরকার ন্যায্যমূল্যে ধান ক্রয় করে কৃষকের এই আনন্দ ধরে রাখবে।’’

Related image

সোনাগাজীর চরাঞ্চলের বাদামতলী গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান, এবার আমন ধানের ফলন ভালো হয়েছে। ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারলে কৃষক লাভবান হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন খান জানান, আবহাওয়া অনুকূলে থাকায় আমন ধানের ফলন ভালো হয়েছে। জেলার সর্বত্রই ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। আগামী ১০-১৫ দিনের মধ্যে ধান কাটা শেষ হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফেনীতে আমন ধানের বাম্পার ফলন

আপডেট টাইম : ০৭:৪২:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯