ঢাকা ০২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫
  • ৬৯৭ বার

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ড কার্যকর করার কয়েক ঘণ্টা পর ‘গভীর উদ্বেগ ও ক্ষোভ’ প্রকাশ করেছে পাকিস্তান সরকার।
রোববার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।
এতে বলা হয়, ‘গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে আমরা লক্ষ্য করেছি যে দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে। এই ঘটনায় পাকিস্তান শঙ্কিত।’
‘১৯৭১ সালের ঘটনার ব্যাপারে বাংলাদেশে যে ত্রুটিপূর্ণ বিচার চলছে সে বিষয়ে আমরা আন্তর্জাতিক প্রতিক্রিয়া লক্ষ্য করেছি।’
‘পাকিস্তান, ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৭৪ সালের ৯ এপ্রিল যে সমঝোতা হয়েছে সে অনুসারে বাংলাদেশে জাতীয় সমঝোতার প্রয়োজন আছে। এই সমঝোতায় ১৯৭১ সালের ব্যাপারে ভবিষ্যতের দিকে তাকানোর কথা বলা হয়েছে।’
এই ‘সমঝোতার মধ্য দিয়ে সম্প্রীতি’ আরও বাড়বে বলে পাকিস্তান সরকার মনে করছে বলেও বিবৃতিতে বলা হয়েছে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া শুরুর পর থেকেই সমালোচনা করে আসছে পাকিস্তান সরকার। এর আগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় কার্যকর করার পর পাকিস্তান সরকার ‘তীব্র প্রতিক্রিয়া’ ব্যক্ত করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তান

আপডেট টাইম : ০৯:৩৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০১৫