ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দারিদ্র্যের কারণেই অবৈধপথে বিদেশ পাড়ি : পরিকল্পনামন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯
  • ২৭০ বার

হাওর বার্তা ডেস্কঃ দেশে প্রতি পাঁচজনে একজন মানুষ এখনও দরিদ্র। দারিদ্র্যের কারণেই অবৈধভাবে বিদেশ পাড়ি দেয়ার ঘটনা বাড়ছে বলে মনে করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

আন্তর্জাতিক অভিবাসন দিবস-২০১৯ উপলক্ষে বুধবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি) এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এ কথা বলেন।

আয়োজক সংগঠন ডিবেট ফর বাংলাদেশের চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ১০ বছর ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

২০০৯ সালে তিনি যখন সরকার গঠন করেন, তখন প্রায় ৪৪ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে ছিল। সেই পরিস্থিতির উন্নয়ন ঘটেছে। এই অর্থনৈতিক উন্নয়নে অন্যতম কৃতিত্বের দাবিদার এ দেশের শ্রমজীবী মানুষরা, যারা মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, অভিবাসন ইস্যুতে আইনের কিছু ব্যত্যয় হচ্ছে। আমরা শক্ত হাতে এই চ্যালেঞ্জ মোকাবেলা করছি।

তবে স্বীকার করছি, আমাদেরও কিছু ত্রুটি হচ্ছে। কিছু অনিয়ম হচ্ছে। তবে তা খুবই সামান্য। হাসান আহমেদ বলেন, অভিবাসন ব্যয়, বেতন, কর্মপরিবেশ, কাজের ধরন- প্রভৃতি সম্পর্কে জেনে-শুনে-বুঝে বিদেশ গেলে প্রতারিত হওয়ার আশঙ্কা কম থাকে।

এদিন প্রথম পর্বে নিরাপদ অভিবাসন নিশ্চিতে আইনের প্রয়োগ এবং সচেতনতার গুরুত্ব নিয়ে বিতর্কে অংশ নেন প্রতিযোগীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দারিদ্র্যের কারণেই অবৈধপথে বিদেশ পাড়ি : পরিকল্পনামন্ত্রী

আপডেট টাইম : ১১:০৫:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০১৯