ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিশ্বনবি অন্যের জন্য নিজের জন্য দোয়া শিখিয়েছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯
  • ৩৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ সামাজিক জীবনে মানুষের চলাফেরায় পরস্পরের দেখা-সাক্ষাৎ হয়। দেখা-সাক্ষাতে একে অপরের কাছে দোয়া চায়। কেউ তার নিজের জন্য দোয়া চায়, আবার কেউ বাবা-মা, ছেলে-সন্তান বা আত্মীয়ের জন্য দোয়া চায়। এসব ক্ষেত্রে একে অপরের জন্য দোয়াও করে। কিন্তু মানুষের চলাফেরায় দেখা-সাক্ষাতে একে অপরের কাছে দোয়া চাইলে কী দোয়া করতে হবে? এ সম্পর্কে হাদিসের নির্দেশনাই বা কী?

একবার হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু-এর মা তাঁকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাঁর জন্য দোয়া চাইলেন। প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর প্রিয় খাদেম-এর জন্য দোয়াও করেছিলেন।

বর্তমান সময়ে যদি কেউ কারো কাছে দোয়া চায় তবে হজরত আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য করা এ দোয়াটি যথাযথ ও উপযুক্ত। যা সবার জন্য খুবই জরুরি।

হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা, (একবার) আমার মা আমাকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসুল! আপনার এই ছোট খাদেম আনাস। আপনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বলে দোয়া করলেন-

(কেউ দোয়া চাইলে)
اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
উচ্চারণ : আল্লাহুম্মাকছির মালুহু ওয়া ওয়া ওয়ালাদুহু ওয়া বারিক লাহু ফিমা আত্বাইতাহু। (বুখারি ও মুসলিম)

অর্থ : হে আল্লাহ! আপনি তার সম্পদ ও সন্তান বাড়িয়ে দিন। আর আপনি তাকে যা (রিজিক/জীবিকা ও নেয়ামত) দিয়েছেন তাতে বরকত দান করুন।’

হাদিসের অনুকরণে প্রত্যেকেই নিজেদের জন্য এ দোয়াটিও বেশি বেশি করা জরুরি। আর তাহলো-
اَللهُمَّ أكْثِرْ مَالِىْ وَ وَلَدِىْ وَ بَارِكْ لِىْ فِيْمَا أعْطَيْتَنِىْ وَ أطِلْ حَيَاتِىْ عَلَى طَاعَتِكَ وَ اَحْسِنْ عَمَلِىْ وَاغْفِرْلِىْ
উচ্চারণ : আল্লা-হুম্মাকছির মালি, ওয়া ওয়ালাদি, ওয়া বারিকলি ফিমা আত্বায়তানি ওয়া আত্বিল হায়াতি আলা ত্বাআতিকা ওয়া আহসিন আমালি ওয়াগফিরলি।

অর্থ : ‘হে আল্লাহ! আপনি আমার সম্পদ, সন্তান বাড়িয়ে দিন। আপনি আমাকে যা দিয়েছেন তাতে বরকত দান করুন। আপনার আনুগত্যের ওপর আমার হায়াত বাড়িয়ে দিন। আমার আমল (ইবাদত-বন্দেগি)কে সুন্দর করে দিন এবং আমাকে ক্ষমা করুন।

সুতরাং কেউ কারো কাছে দোয়া চাইলে হাদিসের নির্দেশনা মোতাবেক দোয়া করা। আবার হাদিসের অনুসরণ ও অনুকরণে নিজেদের জন্যও এভাবে দোয়া করাই উত্তম।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী একে অপরের জন্য দোয়া করার পাশাপাশি নিজেদের জন্য দোয়া করার তাওফিক দান করুন। আমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিশ্বনবি অন্যের জন্য নিজের জন্য দোয়া শিখিয়েছেন

আপডেট টাইম : ১২:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০১৯