ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ছুটির দিনটা স্পেশাল হোক তেহারির সঙ্গে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পুরো সপ্তাহ তাড়াহুড়োয় কাটে। বিশেষ কিছু একটা রান্না করে সবাইকে নিয়ে খাওয়ারও সময় হয়ে ওঠে না, অনেক সময়। সবার অপেক্ষা থাকে ছুটির দিনে সেই বিশেষ কোনো খাবারের। এই ছুটির দিনে তৈরি করতে পারেন দারুণ মজার তেহারি।সহজে তৈরি করার রেসিপি জেনে নিন।

উপকরণ

গরু বা খাশির মাংস – ১ কেজি
পোলাও’র চাল – ৬০০ গ্রাম
টক দই – আধা কাপ
কাঁচা মরিচ বাটা – ১ টেবিল চামচ
ধনে গুঁড়া – ১ চা চামচ
গোলমরিচ ভেজে গুঁড়া করা – ১ চা চামচ
দারুচিনি – এলাচ ও লবঙ্গ ৪টি করে
শাহজিরা – ১ চা চামচ
পেঁয়াজ কুচি – আধা কাপ
সরিষার তেল – আধা কাপ
আদা বাটা – ২ টেবিল চামচ
রসুনের বাটা – ১ টেবিল চামচ
পোস্তোদানা বাটা – ১ চা চামচ
কাঠবাদাম বাটা – ১ টেবিল চামচ
জিরা গুঁড়া – আধা চা চামচ
সয়াবিন তেল – আধা কাপ
কাঁচা মরিচ আস্ত – ১৫টি
লবণ পরিমাণমতো
মাওয়া – ১/৪ কাপ
দুধ – আধা কাপ
চিনি – ১ চা চামচ
গরম মসলা গুঁড়া – ১ টেবিল চামচ
কেওড়া জল – ২ টেবিল চামচ।

প্রণালী

মাংস ছোট ছোট টুকরো করে কাটতে হবে। এবার আদা-রসুন বাটা, টক দই, কাঁচা মরিচ বাটা, ধনে-জিরা গুঁড়া, পোস্তোদনা বাটা, বাদাম বাটা ও লবণ দিয়ে মেখে রাখতে হবে ১ ঘণ্টা।

হাড়িতে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভেজে মাংস ও পরিমাণমতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে রান্না করতে হবে। মাংস সেদ্ধ হলে ঢাকনা খুলে ভাজা মশলা, গোলমরিচের গুঁড়া দিয়ে ৫ মিনিট রেখে চুলা বন্ধ করুন।

চাল ধুয়ে ১৫ মিনিট ভিজিয়ে রাখতে হবে। হাঁড়িতে সরিষার তেল, এলাচ, দারুচিনি ও সরিষার ফোড়ন দিয়ে চালের দেড়গুন পানি ও পরিমাণমতো লবণ দিতে হবে। পানি ফুটে উঠলে চাল দিয়ে নেড়ে ঢেকে দিন।

কিছুক্ষণ পরে ওপর থেকে দুধ ও মাওয়া ছিটিয়ে দিতে হবে, পানি সমান হয়ে চাল সেদ্ধ হলে রান্না করা মাংস দিয়ে ভালো ভাবে চালের সঙ্গে মিশিয়ে চিনি ছিটিয়ে তাওয়ার ওপর বসাতে হবে।

১০ মিনিট পরে আরেকবার নেড়ে ওপরে কেওড়াজল ও শাহজিরা দিতে হবে। এবার ঢেকে ১০ মিনিট দমে রেখে পরিবেশন করুন দারুণ মজার তেহারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছুটির দিনটা স্পেশাল হোক তেহারির সঙ্গে

আপডেট টাইম : ০৫:৪০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯