ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

সাকা চৌধুরীর বিষয়ে বিএনপির বক্তব্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫
  • ৬৭১ বার

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিয়ে মুখ খুলল বিএনপি। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি বিএনপির। বিএনপি বলেছে, ন্যায় বিচার পাননি সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসাদুজ্জমাান রিপন এসব কথা বলেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। তিনি বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরী মৌলিক ও মানবাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি নিজেকে নির্দোষ প্রমাণে যেসব দালিলিক প্রমাণ উপস্থাপন করেছেন, সেগুলো বিবেচনায় নিলে হয়তো ন্যায়বিচার পেতেন তিনি, ফাঁসি হতো না। কিন্তু তাকে অপরাধী বিবেচনায় না নিয়ে রাজনৈতিক বিবেচনায় নেয়া হয়েছে। তিনি পারসিকিউশনের (প্রতিহিংসা) শিকার হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের দায়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। এর ফলে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকরে আর আইনি বাধা রইল না। এখন তার শেষ ভরসা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইতে পারেন। এ বিষয়টি নিষ্পত্তির পরই সাকার দণ্ড কার্যকর হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

সাকা চৌধুরীর বিষয়ে বিএনপির বক্তব্য

আপডেট টাইম : ০৯:৪৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০১৫