ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির ১৫তম সভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯
  • ৩৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ  বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির ১৫তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির সদস্য সচিব এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান এবং আওয়মী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুর। এ সময় কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১০ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কাউন্সিল হলে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির উদ্যোগে স্মার্ট সিটি ইন বাংলাদেশ শীর্ষক সেমিনার আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত শহরের নাগরিক জীবনের সব সুযোগ-সুবিধা গ্রামীণ জনগোষ্ঠীকে পৌঁছে দিতে সরকারের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি উপ-কমিটির প্রতিটি সদস্যসহ সারা দেশের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকদের কাজ করার নির্দেশনা দেয়া হয়। স্মার্ট সিটি বিনির্মাণের মাধ্যমে শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন কমিটির সদস্যরা।

বক্তরা বলেন, বিভিন্ন সময় বিএনপি-জামায়াত সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্নভাবে গুজবের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা করে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমের গুজবের বিরুদ্ধে কমিটির সদস্যসহ দেশবাসীকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপ-কমিটির ১৫তম সভা

আপডেট টাইম : ০৮:৫৭:১০ অপরাহ্ন, সোমবার, ২ ডিসেম্বর ২০১৯