ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সুখবর দিল মুডিস উইন্ডোজ ১০ ও ১১-এর জন্য জেমিনি অ্যাপ আনল গুগল ইমরানের মুক্তির দাবিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের গণতন্ত্র রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি জুলাইয়ে মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরসহ সাত জনের মৃত্যুদণ্ডের রায় মাথার চুল ফেলে যা বললেন ক্যনসার আক্রান্ত সামিয়া আফরিন সার ডিলারদের কমিশন বাড়ছে, কৃষক পর্যায়ে দাম অপরিবর্তিত ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন

আবদুল্লাহ আল-মুতীর মৃত্যুবার্ষিকী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯
  • ৩৫০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দীনের ২১তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৮ সালের আজকের এই দিনে মারা যান তিনি। এই জনপ্রিয় লেখক শিশু-কিশোর ও সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে গেছেন।

এই প্রখ্যাত সাহিত্যিকের জন্ম ১৯৩০ সালের ১ জানুয়ারি সিরাজগঞ্জের ফুলবাড়ী গ্রামে।

ছাত্র জীবন থেকেই তাঁর লেখালেখির শুরু। বিজ্ঞানের জটিল ও অবোধ্য বিষয় গুলোকে সাধারণ মানুষের কাছে সহজ সরল করে তুলে ধরার ক্ষেত্রে আবদুল্লাহ আল মুতীর ক্ষমতা ছিল অতুলনীয়। বাংলা ভাষায় বিজ্ঞানসাহিত্য রচনায় আব্দুল্লাহ আল মুতীর ছিল নিজস্ব এক ভুবন। তাঁর প্রকাশিত শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক গ্রন্থের সংখ্যা ২৭টি। ‘এসো বিজ্ঞানের রাজ্যে’, ‘অবাক পৃথিবী’, ‘আবিস্কারের নেশায়’ এমন বহু বিজ্ঞানবিষয়ক গ্রন্থ রয়েছে তার।

তিনি তার বর্ণাঢ্য জীবনে বাংলা একাডেমি পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, গণশিক্ষামূলক সাহিত্যের ইউনেস্কো পুরস্কার, বিজ্ঞানে শ্রেষ্ঠ কীর্তির জন্য ঋষিজ শিল্পীগোষ্ঠী পুরস্কার ও ইউনেস্কোর আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কারে ভূষিত হন। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক এবং বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অবদানের জন্য রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক পেয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অকেজো ৮ হাজার কোটি টাকার প্রযুক্তি পার্ক কার্যকরের উদ্যোগ

আবদুল্লাহ আল-মুতীর মৃত্যুবার্ষিকী

আপডেট টাইম : ১১:০৮:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯