ঢাকা ১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

প্রথমবার মতো গাইলেন রাহাত ফতেহ বাংলা গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৩৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
  • ২৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফতেহ আলী খান উর্দু ও হিন্দি গান গেয়েই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। প্রথমবার এ জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাংলা গানে কণ্ঠ দিয়েছেন। গানটির গীতিকার বাংলাদেশি। নাম রবিউল আউয়াল।

পেশায় বেসরকারি চাকরিজীবী হলেও তিনি নিয়মিত গান লেখেন। এর আগে বাংলাদেশেরই কয়েকজন সঙ্গীতশিল্পী তার লেখা গান গেয়েছেন। এবার রাহাত ফতেহ আলী খানের কণ্ঠে উঠেছে তার লেখা গান। গানটির শিরোনাম ‘তোমারই নাম লেখা’। এর সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন পাকিস্তানের সালমান আশরাফ। গত সোমবার গানটি সালমান আশরাফের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার রবিউল আউয়াল বলেন, ‘রাহাত ফতেহ আলী খানের সঙ্গে আমার পরিচয় নেই। কিন্তু এ গানের সুরকার ও সঙ্গীত পরিচালক সালমান আশরাফের সঙ্গেই মূলত আমার যোগাযোগ হয়েছে বাংলাদেশি একজন সঙ্গীতশিল্পীর মাধ্যমে।

চার মাস আগে সালমান আশরাফের হাতে আমার লেখা এ গানটি পৌঁছানো হয়। এরপর গানটি তার পছন্দ হওয়াতে তিনি সেটি রাহাত ফতেহ আলী খানের কাছে নিয়ে যান।

তিনি গানটি পছন্দ করায় কয়েকদিন আগে এটির রেকর্ডিং সম্পন্ন হয়। সোমবার এটি ইউটিউবে প্রকাশের পর থেকেই ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। সালমান আশরাফ জানিয়েছেন, আরও কয়েকটি গান আমার কাছে থেকে নেবেন। রাহাত ফতেহ আলীর মতো একজন কণ্ঠশিল্পী আমার গান গেয়েছেন, এটা আমার জীবনের একটি বিশাল ঘটনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

প্রথমবার মতো গাইলেন রাহাত ফতেহ বাংলা গান

আপডেট টাইম : ০৭:৩৭:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯