ঢাকা ১০:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ফ্রান্সের শহর হাঁসের বিরুদ্ধে মামলায় আদালতের রায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ৩৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যে সব প্রাণির ডাক মানুষের বিরক্তির উদ্রেক করতে পারে হাঁস তাদের মধ্যে অন্যতম। তাই বলে হাঁসের ডাকে বিরক্ত হয়ে মামলা করার কথা কেউ ভাবেন না নিশ্চয়ই। হাস্যকর শোনালেও এমন ঘটনা ঘটেছে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ড্যাক্স শহরে। সেখানকার এক বাসিন্দা প্রতিবেশীর পোষা হাঁসের ডাকে বিরক্ত হয়ে আদালতে গিয়ে মামলা ঠুকে দিয়েছেন।

মামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। তবে যে হাঁসটির বিপক্ষে মামলা হয়েছে তার মালিকের নাম ডোমিনিক ডোউথ। ডোমিনিক পেশায়  কৃষক। বাড়ির আঙিনায় ৬০টি হাঁস পালন করেন। হাঁসগুলো তার বাড়তি উপার্জনের অংশ।

সম্প্রতি শহর থেকে তার প্রতিবেশী হয়ে আসেন ওই মামলাকারী। বাড়ি বানিয়ে বসবাসের পর থেকেই তিনি হাঁসগুলোর ডাক বন্ধ করার জন্য ডোমিনিককে চাপ দিচ্ছিলেন। যদিও ডোমিনিকের এক্ষেত্রে কিছুই করার ছিল না। হাঁসগুলো সকাল-বিকাল প্যাঁকপ্যাঁক করেই যাচ্ছিল। অন্যদিকে বিরক্তি বাড়ছিল মামলাকারীর। সহ্যের সীমা অতিক্রান্ত হলে তিনি মামলা করার সিদ্ধান্ত নেন।

মামলায় অভিযোগ করেন, হাঁসের বিশ্রি ডাকের কারণে তিনি বিকেলে বাগানে বসতে পারেন না। এছাড়া তার জানালা খুলে ঘুমাতেও সমস্যা হয়। মামলা করেই তিনি ক্ষান্ত হননি। শান্তি ভঙ্গের জন্য সাড়ে তিন হাজার ইউরো ক্ষতিপূরণ দাবি করেন।

চলতি সপ্তাহে বিচারক মামলার রায় প্রদান করেছেন। রায়ে হাঁসগুলো জিতে গেছে। বিচারক হাঁসগুলোকে তাদের ডাকার স্বাধীনতা প্রদান করেছেন। মামলার রায়ে খুশি হয়ে ডোমিনিক গণমাধ্যমে বলেন, ‘হাঁসগুলো জিতে গেছে। আমি খুব খুশি! কারণ আমি হাঁসগুলোকে হত্যা করতে চাই না।’

এই মামলাকে অনেকেই আধুনিক শহুরে মানুষের গ্রামীণ সংস্কৃতিকে অবজ্ঞাভরে দেখার দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করছেন। কারণ চলতি বছরের জুনে প্যারিসে এক লোক তার প্রতিবেশীর মোরগের বিরুদ্ধে সকাল বেলা ডাকাডাকিতে ঘুম ভাঙানোর অভিযোগে মামলা করেছিলেন। রায়ে মোরগটিও জিতেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ফ্রান্সের শহর হাঁসের বিরুদ্ধে মামলায় আদালতের রায়

আপডেট টাইম : ১০:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯