ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা ‘ভালো হয়ে যাও মাসুদ’, আলোচিত বিআরটিএ কর্মকর্তা এবার ঢাকায় বদলি

অভিনেতা কালা আজিজকে নিয়ে ভুল তথ্য প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯
  • ২৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ২৩ নভেম্বর ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন ঢাকাই ছবির অভিনেতা আজিজ। তিনি কালা আজিজ নামে পরিচিত।

মৃত্যু-পরবর্তী তার কর্মজীবন নিয়ে প্রকাশিত বিভিন্ন তথ্যের মধ্যে একটি তথ্য ছিল তিনি জাতীয় চলচ্চিত পুরস্কারপ্রাপ্ত অভিনেতা। মূলত তথ্যটি ভুল।

কালা আজিজ কখনও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সুফল। তবে তিনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস) পুরস্কার পেয়েছেন।

অভিনয়ের পাশাপাশি এফডিসির ল্যাবে চাকরি করতেন আজিজ। সিরাজগঞ্জের ভাট্টিয়ারিতে ১৯৫৪ সালের ১ জুলাই জন্ম নেয়া এ অভিনেতা ১৯৮৪ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘মনা পাগলা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। প্রায় তিনশো ছবিতে অভিনয় করেছেন এ অভিনেতা।

কাজী হায়াৎ পরিচালিত ‘ইতিহাস’ ছবিতে অভিনয়ের জন্য তিনি বাচসাস পুরস্কারে ভূষিত হন। সর্বশেষ তিনি শাকিব খানের সঙ্গেও শাহীন সুমনের একটি ছবিতে অভিনয় করেন।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘কালা আজিজ ভাইকে আমি ভীষণ শ্রদ্ধা করতাম। তার মৃত্যুতে খুব খারাপ লেগেছে। খুব নরম মনের মানুষ ছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ

অভিনেতা কালা আজিজকে নিয়ে ভুল তথ্য প্রকাশ

আপডেট টাইম : ০৮:০৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০১৯