ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে ওমর সানীর চাওয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশে জনপ্রিয় অভিনয় শিল্পী ওমর সানী ও মৌসুমী। সংসার জীবনের দুই যুগ পার করেছেন এই তারকা দম্পতি। তাদের সুখের সংসার আলোকিত করে এসেছে ছেলে ফারদিন ও মেয়ে ফাইজা। চলচ্চিত্রের অন্যতম সফল জুটি ও সুখী তারকা দম্পতির কথা উঠলে ওমর সানী-মৌসুমীর নাম বাদ দেওয়ার কোনই সুযোগ নেই।

প্রিয়দর্শিনী’ খ্যাত অভিনেত্রী মৌসুমীর জন্মদিন ছিলো রবিবার (৩ নভেম্বর)। দিনটিকে স্মরণীয় করে রাখতে ঢাকা থেকে দূরে নরসিংদীর একটি রিসোর্টে জন্মদিনের আয়োজন করা হয়। প্রথম প্রহরে কেক কেটে দিনটি উদযাপন করেন ওমর সানী ও মৌসুমী। সঙ্গে ছিলেন এই দুই তারকার ফ্যান ক্লাবের সদস্যরা, পরিবারের লোকজন ও ঘনিষ্ঠজনরা।

এদিন গণমাধ্যমকে ওমর সানী বলেন, প্রথমেই আমি মৌসুমীর দীর্ঘায়ু কামনা করি। আল্লাহর কাছে দোয়া করি, সারাজীবন ও যেন সুস্থ ও হাসিখুশি থাকে। বিশেষ এই দিনটিতে ওর কাছে আমার চাওয়া বা অনুরোধ, আমি এসে দেখেছিলাম ‘মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি সেবামূলক প্রতিষ্ঠান ছিল। কিন্তু বহু বছর হলো সেটির কার্যক্রম বন্ধ আছে। আমি চাই মৌসুমী এর কার্যক্রম আবার চালু করুক।

উল্লেখ্য, সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখেন চিত্রনায়িকা মৌসুমী। এতে তার বিপরীতে অভিনয় করেন ঢাকাই ছবির অমর নায়ক সালমান শাহ। ছবিটি ১৯৯৩ সালে মুক্তি পায়। আর ওমর সানী-মৌসুমী জুটির প্রথম ছবি ‘দোলা’। যা মুক্তি পায় ১৯৯৪ সালে। পরে ১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

অভিনেত্রী মৌসুমীর জন্মদিনে ওমর সানীর চাওয়া

আপডেট টাইম : ১০:৩২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯