ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিয়ে শাদির সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯
  • ৩১০ বার

হাওর বার্তা ডেস্কঃ ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার ঘটকালি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। এনবিআর সূত্র বলছে, আগামী ৭ কার্যদিবসের মধ্যে পাখি ভাইয়ের সব ধরনের আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য দিতে এনবিআর ব্যাংকগুলোকে চিঠি দিয়েছে।

সম্প্রতি শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর অভিযুক্তদের ব্যাংক হিসাব তলবের পাশাপাশি কয়েকজনের হিসাব জব্দও করা হয়েছে। এর মাঝেই বিয়ে-শাদির সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের হিসাবও তলব করা হয়েছে।

এদিকে একইদিন অবৈধ ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি পাওয়া মোল্লা মোহাম্মদ আবু কাওছার ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুর রহমান মারুফ এবং তাদের দুই পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে এনবিআর।

এর আগে গত ২১ অক্টোবর মোল্লা কাওছার ও শেখ মারুফসহ তাদের পরিবারের ব্যাংক হিসাবের তথ্য তলব করে এনবিআর।

এর আগে রোববার ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ের গুলশানের বাসায় অভিযান চালিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা। অভিযানে তার বাসায় মিনি বার ও ক্যাসিনোর সরঞ্জাম পাওয়া গেছে। এই ক্যাসিনোটিতে খেলা হতো মার্কিন ডলারে। সেখান থেকে দুইজনকে আটক করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

বিয়ে শাদির সঙ্গে জড়িত ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব

আপডেট টাইম : ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০১৯