ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

শ্রীলংকার মাঠে টাইগার যুবাদের সিরিজ জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ২৯৯ বার

সবশেষ শ্রীলংকা সফরে শূন্য হাতেই ফেরে বাংলাদেশ জাতীয় দল। জুলাই মাসে কলম্বো থেকে তামিম ইকবালরা ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে ফিরলেও সফল বাংলাদেশ এ দল। ওয়ানডে সিরিজে তারা স্বাগতিক শ্রীলংকাকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে।

শনিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও সিরিজ নির্ধারণী ওয়ানডেতে শ্রীলংকাকে ডিএল মেথডে ৯৮ রানে পরাজিত করে বাংলাদেশ।

এদিন প্রথমে ব্যাট করে সাইফ হাসানের সেঞ্চুরি আর নাইমের ফিফটিতে (৬৬) ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। দলের হয়ে ১১০ বলে ১২টি চার ও তিন ছক্কায় সর্বোচ্চ ১১৭ রান করেন সাইফ। এ ছাড়া অন্য ওপেনার মোহাম্মদ নাইম করেন ৭৬ বলে ৬৬ রান।

টার্গেট তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ৬ উইকেটে ১৩০ রান করে শ্রীলংকা। আলোকস্বল্পতায় এরপর খেলা আর মাঠে গড়ায়নি। ডিএল মেথডে ৯৮ রানের জয় পায় বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ এ দল: ৫০ ওভারে ৩২২/৯ (সাইফ ১১৭, নাইম ৬৬, মিঠুন ৩২)।
শ্রীলংকা এ দল: ২৪.৪ ওভারে ১৩০/৬ (মেন্ডিস ৫৫, প্রিয়াঞ্জন ৩৪; সাইফ ২/২৫, এবাদত ২/২৬)।

ফল: বাংলাদেশ এ দল ৯৮ রানে জয়ী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

শ্রীলংকার মাঠে টাইগার যুবাদের সিরিজ জয়

আপডেট টাইম : ০৯:২৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯