ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

২১ বছরের অপেক্ষা ঘুচল অ্যান্ডোরার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯
  • ২৬৯ বার

Hungary's Zoltan Gera (C) celebrates his score with Hungary's midfielder, captain Balazs Dzsudzsak (L) and Barnabas Bese (R) during the World Cup 2018 qualification football match between Hungary and Andora in Budapest on November 13, 2016. (Photo by ATTILA KISBENEDEK / AFP)

হাওর বার্তা ডেস্কঃ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে ২১ বছরের মধ্যে প্রথম কোনো ম্যাচে জয়ের স্বাদ পেল অ্যান্ডোরা। মলদোভাকে হারিয়ে প্রতিযোগিতাটির বাছাইয়ে প্রথমবারের মতো জয়ের আনন্দে মাতে মাত্র সাড়ে চারশো বর্গ কিলোমিটার আয়তনের দেশটি।

অ্যান্ডোর লা ভিলাতে শুক্রবার রাতে ‘এইচ’ গ্রুপের ম্যাচটিতে মলদোভাকে ১-০ গোলে হারায় অ্যান্ডোরা। ৬৩তম মিনিটে অসাধারণ এক হেডে একমাত্র গোলটি করেন সেন্টার-ব্যাক মার্ক ভালেস।

১৯৯৮ সালের ৫ সেপ্টেম্বর আর্মেনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ইউরো বাছাইয়ে খেলা শুরু করে অ্যান্ডোরা। এরপর বাছাই পর্বে ৫৬টি ম্যাচের সবকটিতেই হারে দেশটি।

মলদোভাকে হারিয়ে হারের দীর্ঘ এই ধারাবাহিকতায় ছেদ ঘটাল তারা। গত ২৩ বছরের মধ্যে প্রতিযোগিতামূলক ম্যাচে অ্যান্ডোরার এটা তৃতীয় জয়। আর ১৯৯৬ সালে ফিফা ও উয়েফার সদস্য হওয়ার পর সব মিলিয়ে সপ্তম জয়ের দেখা পেল দেশটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

২১ বছরের অপেক্ষা ঘুচল অ্যান্ডোরার

আপডেট টাইম : ১১:৩৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯