ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মেসিহীন জার্মানির বিপক্ষে ড্র করল আর্জেন্টিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
  • ২৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রীতি ম্যাচে জার্মানির বিপক্ষে ড্র করেছে আর্জেন্টিনা। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্কে বুধবার রাতে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে প্রীতি ম্যাচটি ২-২ ড্র হয়েছে।

চোটের আঘাতে জার্মানি অনেকটা দ্বিতীয় সারির দলে পরিণত হলেও তাদের প্রথমার্ধের পারফরম্যান্সে তা বোঝার উপায় ছিল না। বিপরীতে বল দখলে এগিয়ে থাকলেও আর্জেন্টিনার আক্রমণে ছিল না তেমন ধার। বিরতির পর পাল্টে যায় চিত্র; লক্ষ্যে তিনটি শট রেখে তারা দুটিতে আদায় করে নেয় গোল।

এ মাসের শুরুতে চ্যাম্পিয়ন্স লিগে টটেনহ্যাম হটস্পারের জালে বায়ার্ন মিউনিখের গোল উৎসবে একা চার গোল করা জিনাব্রিই আর্জেন্টিনার বুকে প্রথম আঘাত হানেন। পঞ্চদশ মিনিটে অসাধারণ নৈপুণ্যে দলকে এগিয়ে দেন এই মিডফিল্ডার। এর আগের মিনিটেই অবশ্য এগিয়ে যেতে পারতো তারা। দারুণ এক পাল্টা আক্রমণে ডি-বক্সে ঢুকে গোলরক্ষককে একা পেয়েছিলেন ইউলিয়ান ব্রান্ডট। তবে গোলরক্ষক বরাবর শট নিয়ে হতাশ করেন এই মিডফিল্ডার।

কিছুক্ষণ পরেই দলকে আনন্দে ভাসান জিনাব্রি। ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে ডিফেন্ডারদের ঘিরে থাকা অবস্থায় এক টোকায় সামনে বাড়িয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ২২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। মাঝমাঠে মার্কোস রোহোর ভুলে বল ধরে লুকাস ক্লোসতামান অনেকখানি ছুটে ডান দিকে জিনাব্রিকে পাস দেন। আর তিনি বাড়ান ছোট ডি-বক্সের মুখে কাই হাভার্টসকে। অনায়াসে বাকিটা সারেন তরুণ এই মিডফিল্ডার। জাতীয় দলের হয়ে এটা তার প্রথম গোল।

দ্বিতীয়ার্ধের দশম মিনিটে আবারো প্রতিপক্ষের রক্ষণে ভীতি ছড়ায় জার্মানি। তবে এবার গোলরক্ষককে একা পেয়ে দুর্বল শটে সুযোগ হারান এমরে কান। ৬৬তম মিনিটে ব্যবধান কমিয়ে লড়াইয়ে ফেরে আর্জেটিনা। বাঁ দিক থেকে মার্কোস আকুনার ক্রস ডি-বক্সে ফাঁকায় পেয়ে দারুণ হেডে বল জালে পাঠান বায়ার লেভারকুসেনের ফরোয়ার্ড লুকাস আলারিও

চার মিনিট পর লেয়ান্দ্রো পারেদেসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে ঠেকান জার্মানির গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। শেষ পর্যন্ত অবশ্য ব্যবধান ধরে রাখতে পারেননি বার্সেলোনার এই গোলরক্ষক। ৮৫তম মিনিটে দারুণ গোছানো আক্রমণে সমতা টানে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ডি-বক্সে আলারিওর ছোট করে বাড়ানো বল পেয়ে জায়গা বানিয়ে কোনাকুনি শট নেন সেভিয়া মিডফিল্ডার ওকামপোস। বল এমরে কানের শরীর ছুঁয়ে কাছের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেয়।

নিষেধাজ্ঞার কারণে নেই লিওনেল মেসি। গত কোপা আমেরিকার পর থেকে দলের বাইরে আছেন আনহেল দি মারিয়া ও সের্হিও আগুয়েরো। তিন তারকার অনুপস্থিতিতে খেলতে নেমে কোণঠাসা অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে জয়ের সমতূল্য এক ড্রয়ের আনন্দে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মেসিহীন জার্মানির বিপক্ষে ড্র করল আর্জেন্টিনা

আপডেট টাইম : ১২:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯