ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মানের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুরু বাংলাদেশের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯
  • ৩৭৪ বার

জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে শুরু হওয়া হকি সিরিজের প্রথম ম্যাচে ওমান অনূর্ধ্ব-২১ দলকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে অধিনায়ক আশরাফুল ইসলামের পেনাল্টি কর্নার ও আরশাদ হোসেনের ফিল্ড গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয় কোয়ার্টারে সোহানুর রহমান সবুজের পেনাল্টি কর্নারে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

তৃতীয় কোয়ার্টারে নাঈম উদ্দিন ও মাহবুব হোসেনের গোলে বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। ৪২ মিনিটে ওমানের হয়ে একমাত্র ফিল্ড গোলটি করেন রাশেদ আল ফাজারি।

বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে ও ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার ঢাকায় শুরু হয় ওয়ালটন বাংলাদেশ-ওমান অনূর্ধ্ব-২১ হকি টেস্ট সিরিজ।

বিকেলে এ সিরিজের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আখতার হোসেন ও ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, সহ-সভাপতি সাজেদ এ এ আদেল ও জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক শাহ আলম সরদারসহ অন্যান্যরা।

এই সিরিজে বাংলাদেশ ও ওমান অনূর্ধ্ব-২১ হকি দল ৫টি ম্যাচ খেলবে। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে।

বুধবার সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ওমান। বৃহস্পতিবার থাকবে বিরতি। শুক্রবার বিকেল ৪টায় ও শনিবার সন্ধ্যা ৬টায় আবার মুখোমুখি হবে দল দুটি। রোববার ও সোমবার বিরতির পর মঙ্গলবার বিকেল ৪টায় সিরিজের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ-ওমান। এরপর ১৬ অক্টোবর বাংলাদেশ ছাড়বে ওমান দল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মানের বিপক্ষে দুর্দান্ত জয়ে শুরু বাংলাদেশের

আপডেট টাইম : ০৮:০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০১৯