ঢাকা ১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৭৭ বার

শারদীয় দুর্গোৎসবের শেষদিন আজ। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় এই উৎসব।

মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটের মধ্যে দশমী পূজা সমাপন ও দর্পণ বিসর্জন করা হবে। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। বিকেল ৩টায় বিজয়া শোভাযাত্রা হবে।

সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার মর্ত্যলোকে (পৃথিবী) আসেন এবং স্বর্গালোকে বিদায় নেবেন ঘোটকে (ঘোড়া) চড়ে। যার ফল হচ্ছে রোগ-শোক, হানাহানি-মারামারি বাড়বে।

বিজয়া দশমী উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টিভি চ্যানেল ও রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা সম্প্র্চার করবে। জাতীয় দৈনিকগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

আতঙ্কহীন ও যানজটমুক্ত পরিবেশে এবারের হিন্দু সম্প্রদায়ের প্রধানতম ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের পরিবেশ অব্যাহত থাকলে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির অধিকতর উন্নয়ন ঘটবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিসর্জনের মধ্যদিয়ে আজ শেষ হচ্ছে দুর্গোৎসব

আপডেট টাইম : ১১:২১:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯