ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

লোকমানকে কি বহিষ্কার করবে বিসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
  • ২৭৬ বার

মাদক আইনে মামলায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া এখন কারাগারে। প্রশ্ন উঠেছে, তাকে কি পরিচালকের পদে রাখবে বিসিবি নাকি বহিষ্কার করবে?

বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী,লোকমানকে পরিচালকের পদ থেকে বরখাস্ত করার সুযোগ নেই। তবে দেশে প্রচলিত ফৌজদারি আইন অনুসারে,কোনো পরিচালক দণ্ডিত হলে তাকে দায়িত্ব থেকে অব্যাহিত দেয়া যাবে।

পরিচালকের পাশাপাশি বিসিবি ফ্যাসিলিটিজ কমিটিরও চেয়ারম্যান লোকমান। বোর্ড চাইলে তাকে এ দায়িত্ব থেকে ছাঁটাই করতে পারবে। তবে এজন্য সভায় সংখ্যাগরিষ্ঠ পরিচালকের সম্মতি লাগবে।

এ বিষয়ে সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন,লোকমান দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। পরের সভায় আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। বোর্ডের গঠনতন্ত্র আছে। তাতে এ নিয়ে উল্লিখিত নিয়মগুলো অনুসরণ করে আমরা সিদ্ধান্ত নেব।

ফ্যাসিলিটিজ কমিটির চেয়ারম্যানের পদ থেকেও লোকমানকে সরাতে পরিচালকদের সম্মতি প্রয়োজন। জালাল ইউনুস বলেন,এ বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে। শিগগির বৈঠকে বসবো আমরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

লোকমানকে কি বহিষ্কার করবে বিসিবি

আপডেট টাইম : ১০:৫৫:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯