ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নিউজিল্যান্ডকে সিরিজ হারালো বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯
  • ৩২৪ বার

নিউজিল্যান্ড সফর কখনোই সুখকর হয়নি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য। কখনো একটু আফসোসের উপলক্ষ তৈরি হলেও অধিকাংশ ম্যাচে নাস্তানাবুদ হয়েছে সিনিয়র টাইগাররা। তবে এবারের অনুর্ধ্ব-১৯ দল যেন সম্পূর্ণ উল্টো।

প্রস্তুতি ম্যাচ থেকে শুরু করে এখনো পর্যন্ত সব ম্যাচেই জয়লাভ করেছে জুনিয়র টাইগাররা। এরই ধারাবাহিকতায় তৃতীয় ওয়ানডে ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে ফেললো আকবর আলীর দল।

রোববার ভোরবেলা লিঙ্কনের বার্ট সাটক্লিফ ওভালে স্বাগতিকদের মুখোমুখি হয় টাইগার যুবারা। আগে ব্যাট করে ফার্গাস লেলম্যানের সেঞ্চুরিতে ২২৩ রান করতে পারে কিউইরা। জবাবে মাহমুদুল জয়ের অপরাজিত সেঞ্চুরিতে ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এছাড়া ব্যাট হাতে দারুণ অবদান রেখেছেন তামিম ও হৃদয়।

সিরিজের দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি থেকে মাত্র এক রান দূরে থাকতে আউট হয়ে গিয়েছিলেন বাংলাদেশের জয়ের নায়ক মাহমুদুল। পরের ম্যাচেই সেই আক্ষেপ ঘুচালেন তিনি। শেষপর্যন্ত ১০৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন তিনি। ওপেনার তামিম ৬৫ করে আউট হলেও ৫১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তৌহিদ হৃদয়।

ব্যাটসম্যানদের পাশাপাশি প্রতিপক্ষের ওপর ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের বোলাররাও। ২টি করে উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব, অভিষেক দাস এবং হাসান মুরাদ। তাদের দারুণ বোলিংয়েই মূলত মাত্র ২২৩ রানে আটকে যায় কিউই যুবাদের ইনিংস। স্বাগতিকদের পক্ষে লেলম্যান ছাড়া আর কেউ প্রতিরোধ গড়তে পারেননি।

পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই ম্যাচ হবে আগামী ৯ ও ১৩ অক্টোবর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

নিউজিল্যান্ডকে সিরিজ হারালো বাংলাদেশ

আপডেট টাইম : ০৩:২০:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯