ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফ্রান্স দলে এমবাপ্পে, পগবা আউট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯
  • ২৭৩ বার

ইউরো বাছাই পর্ব খেলার জন্য দল ঘোষণা করেছে ফ্রান্স। সেখানে দল থেকে বাদ পড়েছেন পল পগবা। চোটের সঙ্গে ফর্মহীনতার জন্য জায়গা হারিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড এ তারকা। তবে আশার কথা হচ্ছে চোট কাটিয়ে দলে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে ও এনগোলো কঁতে।
আগামী ১১ অক্টোবর ইউরো বাছাইয়ে আইসল্যান্ডের মাঠে আতিথ্য নেবে ফ্রান্স। এরপর ১৪ অক্টোবর ঘরের মাঠ স্তাদে দে ফ্রান্সে তারা মুখোমুখি হবে তুরস্কের। ‘এইচ’ গ্রুপে ৬ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফ্রান্স ও তুরস্ক।

ইউরো বাছাইয়ের জন্য দল ঘোষণা করেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম। ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পগবা পায়ের সমস্যায় ভুগায় এ দলে জায়গা হয়নি তার। এজেড আলকমারের বিপক্ষে ইংলিশ ক্লাবটির ইউরোপা লিগের স্কোয়াডে নেই তিনি। যদিও সোমবার আর্সেনালের বিপক্ষে রেড ডেভিলদের ১-১ গোলের ড্রয়ের ম্যাচে খেলেছেন পগবা।

গোলরক্ষক: আলফোন্স আরিয়োলা, উগো লরি, স্তিভ মঁদঁদা; ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবোইস, লুকাস এর্নান্দেস, প্রিসনেল কিম্পেম্বে, ক্লিমেন্ত লংলে, বেনজামিন পাভার্দ, রাফায়েল ভারান, কার্ত জুমা;

মিডফিল্ডার: এনগোলো কঁতে, ব্লাইস মাতুইদি, তঁগি এনদোম্বেলে, মুসা সিসোকো, করেতিঁ তোলিসো;

ফরোয়ার্ড: উইসাম বেন ইয়েদের, কিংসলে কোমান, অভিয়ের জিরু, আন্তোয়ান গ্রিয়েজমান, জোনাথান ইকোন, থোমাস লিমার, কাইলিয়ান এমবাপ্পে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফ্রান্স দলে এমবাপ্পে, পগবা আউট

আপডেট টাইম : ০৩:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০১৯