ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

৭ গোলের ম্যাচে লিভারপুলকে জয় এনে দিলেন সালাহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত গতিতে ছুটছে লিভারপুল। তবে চ্যাম্পিয়নস লিগে শুরুটা সেভাবে করতে পারেননি তারা। নিজেদের প্রথম ম্যাচে নাপোলির কাছে হেরে যান অলরেডরা। ফলে ইউরোপসেরা টুর্নামেন্টে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না তাদের। সেই যাত্রায় উতরে গেলেন মোহামেদ সালাহ, সাদিও মানেরা। পুচকে রেড বুলস সলসবার্গকে ৪-৩ গোলে হারিয়েছেন তারা।

কষ্টার্জিত জয়ের ম্যাচে শুরুতে দারুণ ছন্দে দেখা গেছে লিভারপুলকে। বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরুটা শুভ করেন তারা। ম্যাচের ৯ মিনিটে মানের গোলে লিড নেন স্বাগতিকরা। তাকে গোলে সহায়তা করেন নাম্বার নাইন রর্বাতো ফিরমিনো। এগিয়ে গিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠে লিভারপুল। তাদের কণ্ঠে ঝরে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেয়ার প্রত্যয়। ফলে ব্যবধান বাড়তেও সময় লাগেনি। ২৫ মিনিটে নিশানাভেদ করেন রবার্টসন। আর ৩৬ মিনেটে সালাহ স্কোরলাইন ৩-০ করলে বড় জয়ের স্বপ্ন দেখেন সমর্থকরা।

কিন্তু না! ঠিক এর পরই ঘুম ভাঙে সলসবার্গের। ৩৯ মিনিটে এক গোল শোধ দেন তারা। ফলে লিভারপুলের জাল কাঁপানো যায়, এ আত্মবিশ্বাস নিয়ে প্রথমার্ধ শেষ করে অস্ট্রিয়ান ক্লাবটি। দ্বিতীয়ার্ধে চলে তাদের মূল শো। ৫৬ মিনিটে ব্যবধান কমিয়ে ৩-২ করে ফেলেন মিনামিনো। ২ মিনিট পর আবার রেডদের গোলরক্ষক আদ্রিয়ানোর গ্লাভস ফাঁকি দেয় বল। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। যদিও রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক আছে।

তবে ছেড়ে দেয়ার পাত্র নয় সলসবার্গ। ৬০ মিনিটে হ্যালান্ডের গোলে সমতায় ফেরেন তারা। ফলে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দলটি। কিন্তু সেটা ভেস্তে দেন সালাহ। ৬৯ মিনিটে দলের হয়ে জয়সূচক গোল করেন তিনি। তাকে অ্যাসিস্ট করেন ফিরমিনো। ব্রাজিল স্ট্রাইকার গোল করতে না পারলেও দলের জয়ে দুই গোলে সহায়তা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

৭ গোলের ম্যাচে লিভারপুলকে জয় এনে দিলেন সালাহ

আপডেট টাইম : ১১:০৭:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯