ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সুয়ারেসের জোড়া গোলে রোমাঞ্চকর জয় বার্সার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯
  • ২৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ  ন্যু ক্যাম্পে লুইস সুয়ারেসের জোড়া গোলে ইন্টার মিলানের বিপক্ষে দারুন জয় পেয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বুধবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা।

খেলার তৃতীয় মিনিটে মাঝমাঠে দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে আলেক্সিস সানচেসের বাড়ানো থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ক্লেমো লংলেকে কোনো সুযোগ না দিয়ে কোনাকুনি শটে গোলটি করেন লাউতারো মার্তিনেস।

এরপর চার মিনিটের ব্যবধানে দারুণ দুটি সুযোগও তৈরি করেছিল বার্সা; কিন্তু কাজে লাগাতে পারেনি তারা।

৩৩তম মিনিটে সানচেসের ছোট পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে শট নেন নিকোলো বারেল্লা, পা বাড়িয়ে রুখে দেন নেলসন সেমেদো। মার্তিনেসের জোরালো হেড দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন।

বল দখলে রেখে আক্রমণে ওঠার পরিকল্পনায় থাকা বার্সেলোনা নিশ্চিত সুযোগ না পেলেও ভাগ্য একটু সহায় হলে সমতায় ফিরতে পারতো। প্রথম দিকে গ্রিজমানের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ২৫তম মিনিটে মেসির নিচু শট ঠেকান গোলরক্ষক। বিরতির খানিক আগে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন আর্থার।

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সের্হিও বুসকেতসকে বসিয়ে আর্তুরো ভিদালকে নামান কোচ। আক্রমণে আধিপত্য বাড়ায় বার্সেলোনা। অন্যদিকে, প্রথমার্ধের গতি হারিয়ে ফেলে অতিথিরা। এরই মধ্যে ৫৮তম মিনিটে সুয়ারেসের অসাধারণ এক গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ভিদালের ডান দিক থেকে নেয়া ক্রসে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির সাইড ভলিতে ঠিকানা খুঁজে নেন উরুগুয়ের স্ট্রাইকার।

অনুজ্জ্বল গ্রিজমানের জায়গায় উসমান দেম্বেলে নামলে গতি বাড়ে বার্সেলোনার আক্রমণে। মাঠে নামার তিন মিনিট পরই গোল পেতে পারতেন ফরাসি এই ফরোয়ার্ড; তবে তার দুরপাল্লার শট ক্রসবার ঘেষে চলে যায়।

৮৪তম মিনিটে বার্সেলোনার জয়সূচক গোলের উৎস মেসি। কয়েক জন ডিফেন্ডারের ফাঁক গলে ছুটে ডি-বক্সে বল বাড়ান চোট কাটিয়ে ফেরা এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার। প্রথম টোকায় সামনে বাড়ানোর পথে একজনকে ফাঁকি দিয়ে দ্বিতীয় ছোঁয়ায় প্লেসিং শটে দলের জয় নিশ্চিত করেন সুয়ারেস।

শেষ দিকে স্কোরলাইনে নাম লেখানোর সুযোগ পেয়েছিলেন মেসি। তবে ডি-বক্সের মধ্যে বল পেয়ে দুর্বল শটে হতাশ করেন ছয়বারের বর্ষসেরা ফুটবলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

সুয়ারেসের জোড়া গোলে রোমাঞ্চকর জয় বার্সার

আপডেট টাইম : ০৭:৫৮:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯