হাওর বার্তা ডেস্কঃ বিশ্বের এক নম্বর টেনিস তারকা তিনি। তাকে টেনিস র্যাকেট হাতে দেখেই অভ্যস্ত সবাই। কিন্তু এবার নিজের মধ্যে লুকিয়ে রাখা আরও একটা ইচ্ছে পূরণের চেষ্টা করলেন নোভাক জকোভিচ। নেমে পড়লেন সুমো কুস্তির লড়াইয়ে।
এই মুহূর্তে জাপানের রাজধানী টোকিওতে রয়েছেন সার্বিয়ান টেনিস সুপারস্টার। অংশ নিয়েছেন জাপান ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপে। এরই ফাঁকে সোমবার টোকিওতে সুমোর আখড়ায় পা রেখেছিলেন জকোভিচ। একপর্যায়ে নেমে পড়েন কুস্তিগিরদের সঙ্গে লড়াইয়ে। যে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
অবশ্য এই লড়াইয়ে মোটেও সুবিধা করতে পারেনি জকোভিচ। পরে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আরও কিছুটা ওজন বড়িয়ে নিতে পারলে আমিও খেলতে পারব। এখন যা ওজন আছে তার তিন গুন প্রয়োজন।’
কেন সুমো কুস্তির আখড়ায় গিয়েছিলেন সেটিও জানালেন জকোভিচ, ‘কাল ফোনে বাবার সঙ্গে কথা হচ্ছিল। বাবা আমায় মনে করিয়ে দিল ছোট বেলায় আমি ও বাবা দুজনই আকেবোনোর সুমো ফাইটিং দেখতাম।’
Reporter Name 

























