ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নির্ভীক শিক্ষক নেতা আঙ্গুর ও চামড়া বন্দর ট্রাজেডি দৈনিক আজকের সারাদিনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্মৃতি পদক পেলেন সাংবাদিক মনোয়ার হোসাইন রনি হামলা-দখল-চাঁদাবাজি থামবে কিভাবে: রাজনীতিতে ভিন্নতা থাকলেও অপরাধ মিলেমিশে আইটি ক্যারিয়ারের প্রস্তুতি, শিক্ষার্থীদের নিয়ে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’ টানা পাঁচদিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে জনগণের অধিকার সুরক্ষার তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর কবর দেওয়ার কত দিন পর একই কবরে দাফন করা যাবে আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই: ডেপুটি স্পিকার ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

আলু আমদানি না করার দাবি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫
  • ৬০০ বার

দেশের বাইরে থেকে আলু আমদানি না করার দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন।অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মেজর (অব.) মো.জসীম উদ্দীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরে দেশের হিমাগারগুলোতে ৩৪ লাখ মেট্রিকটন আলু সংরক্ষিত রয়েছে। যার ৩০ ভাগ আলু এখনো অবিক্রিত রয়েছে। এখন আলু আমদানি করা হলে হিমাগারসমূহের সংরক্ষিত আলু অবিক্রিত থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে অন্যান্য শাকসবজি ও তরিতরকারীর তুলনায় আলুর দাম অনেক কম, যা বাজারে ২৪ টাকা থেকে ২৮ টাকা দরে বিক্রয় হচ্ছে। এটা ভোক্তাসাধারণের সহনীয় পর্যায়ে রয়েছে। কৃষকরা কেজিপ্রতি ১৯ টাকা থেকে ২২ টাকা পর্যন্ত দর পাচ্ছে। হিমাগারসমূহে যে পরিমাণ আলু সংক্ষিত আছে তার অর্ধেক কৃষকরা বীজ হিসেবে জমিতে লাগাবে, বাকি অর্ধেক বাজারের বিক্রয় করে আলু চাষের জন্য ব্যয় করবে। অন্যদিকে ১৫ থেকে ২০ দিনের মধ্যে বাজারে আগাম আলু আসবে। তাই এই মুহূর্তে আলু আমদানি করা হলে কৃষকরা নতুন আলু বিক্রয় করতে পারবে না। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত কয়েক বছর বিপুল পরিমাণ আলু অবিক্রিত থাকায় বিপুল পরিমাণ আলু ফেলে দেয়া হয়েছে। তাই এই মুহূর্তে কৃষকদের স্বার্থে প্রতিবেশি দেশ থেকে আলু আমদানির অনুমতি প্রদান না করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নির্ভীক শিক্ষক নেতা আঙ্গুর ও চামড়া বন্দর ট্রাজেডি

আলু আমদানি না করার দাবি কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের

আপডেট টাইম : ০৮:১১:২০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০১৫