ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

পিএসজির সঙ্গে আমার সম্পর্কটা ‘গার্লফ্রেন্ডের’ মতো: নেইমার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১৮ বার

লিগ ওয়ানে বর্ডিয়াক্সকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে পিএসজি। আবারও নায়ক নেইমার। দলের জয়সূচক গোলটি করেছেন সাম্বা তারকাই। দুর্দান্ত জয়ের পর জানালেন, এ মৌসুমে ক্লাবের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত তিনি।

চলতি মৌসুমের ট্রান্সফারে নেইমারকে নিয়ে হয়েছে ধারাবাহিক নাটক। দলবদলের শুরুতে নিজ থেকেই ফের বার্সায় যাওয়ার ইচ্ছা পোষণ করেন তিনি। কিন্তু শেষ অবধি পিএসজিতেই থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে।

এর পর থেকে প্যারিসের দর্শকদের দুয়োধ্বনি শুনতে হচ্ছে নেইমারকে। মৌসুমে নিজের প্রথম ম্যাচে শেষ মিনিটে অসাধারণ বাইসাইকেল কিকে গোল করে দলকে জেতান তিনি। তবে তাদের মন জিততে পারেননি দলের প্রাণভোমরা।

মৌসুমের শুরু থেকেই পিএসজিকে একের পর এক জয় উপহার দিয়ে আসছেন নেইমার। তবুও তাকে গ্রহণ করছেন না দ্য পারিসিয়ান সমর্থকেরা। ‘নেইমারকে পতিতালয়ে বিক্রি করে দাও’-এমন কুরুচিপূর্ণ লেখা প্ল্যাকার্ড নিয়েও গ্যালারিতে হাজির হতে দেখা গেছে তাদের।

এসব দেখে নেইমার জানান, এবার প্রতিটি ম্যাচ তাকে অ্যাওয়ে হিসেবে খেলতে হবে। গতকাল বর্ডিয়াক্স’র বিপক্ষে ৭০ মিনিটে গোল করে পিএসজিকে জয় এনে দেন তিনি।

এরপর বলেন, ক্লাবের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি। ব্রাজিল রাজপুত্র বলেন, পিএসজির তথা সমর্থকদের সঙ্গে আমার সম্পর্কটা গার্লফ্রেন্ডের মতো। একটা মুহূর্ত খারাপ যেতেই পারে। আবার একটু আলিঙ্গন এবং ভালোবাসা পেলে সব ঠিক হয়ে যাবে। দলের জন্য মাঠে নেমে আমি জীবন দিতেও প্রস্তুত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

পিএসজির সঙ্গে আমার সম্পর্কটা ‘গার্লফ্রেন্ডের’ মতো: নেইমার

আপডেট টাইম : ১২:৪১:২৪ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯