ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বাঁচা-মরার’ ম্যাচে জ্বললেন সাকিব, প্লেঅফে বার্বাডোজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪৮ বার

ব্যাট হাতে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। শুরুর ধাক্কা সামাল দেয়া ‘হিসেবি’ জুটির অধিকারী। আর বল হাতে যা করলেন, তাতে দলের পক্ষ থেকে ম্যাচ শেষে পেলেন ‘মি. ইকোনোমিক্যাল’ উপাধি। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের এমন আলো ছড়ানোর দিনে আগের ম্যাচের মতো আর পথ হারায়নি বার্বাডোজ ট্রাইডেন্টস।

সোমবার সকালে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সেন্ট লুসিয়াকে ২৪ রানে হারিয়ে সাকিবরা হিরো ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লেঅফে উঠে গেছেন। আগের ম্যাচে এক রানে হেরে যাওয়ায় এদিন সাকিবদের জিততেই হতো।

বার্বাডোজ টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে দলটি ১৪১ রান সংগ্রহ করে। সাকিব ২১ বলে ১০৪.৭৬ স্ট্রাইকরেটে ২২ রান করেন। এর ভেতর চারের মার ছিল দুটি। আর বল হাতে ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট নেওয়ার পর বার্বাডোজের ফেইসবুক পেজ থেকে পান ‘মি. মিতব্যয়ী’ আখ্যা।

অথচ তাদের শুরুটা এতটুকু ভালো ছিল না। প্রথম ওভারের শেষ বলে কোনো রান না করেই বিদায় নেন অ্যালেক্স হেলস। তবে আরেক ওপেনার জনসন চার্লস এবং সাকিব দারুণ একটি জুটিতে শুরুর এই ধাক্কা সামলে নেন। ৩৬ বলে ৪৭ রান করেন জনসন।

সাকিব ব্যাট করতে আসেন তিন নম্বরে। ওপেনারের সঙ্গে ৬২ রানের জুটি গড়েন তিনি।

সাকিব-জনসন জুটি ভাঙার পর পাঁচ নম্বর ব্যাটসম্যান জাস্টিন গ্রাভস দলীয় স্কোর বড় করেন। ২৮ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন তিনি।

বল হাতে সাকিবসহ সবাই ভালো করেছেন। হেডেন ওয়ালশ ৩.৪ ওভার হাত ঘুরিয়ে ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন। হ্যারি গুর্নে ৩ উইকেট নিতে খরচ করেন ১৭ রান। তিনি করেন ৪ ওভার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বাঁচা-মরার’ ম্যাচে জ্বললেন সাকিব, প্লেঅফে বার্বাডোজ

আপডেট টাইম : ১২:৩৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯