ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অতিরিক্ত ভর্তি ফি আদায় বাতিল চেয়ে রিট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১৮ বার

একাদশ শ্রেণির ভর্তিতে অতিরিক্ত ফি আদায় বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আবেদনে চলতি বছর ২১ এপ্রিল একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০১৯ এর ঘোষিত আসনের অতিরিক্ত ১১ শতাংশ কোটার বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছে।
রোববার ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক এ রিট করেন।

বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মনিরুজ্জমান সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

অনুপস্থিতির জন্য শিক্ষার্থীদের থেকে অর্থ নেয়া কেন অবৈধ হবে না তা জানাতে রুল জারির আর্জি রয়েছে। এ ছাড়া শতভাগ আসনের বাইরে ১১ শতাংশ কোটায় ভর্তি না করতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চেয়ে রুল চাওয়া হয়েছে রিটে।

বিবাদী করা হয়েছে- শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান, ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির চেয়ারম্যান ও অধ্যক্ষকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অতিরিক্ত ভর্তি ফি আদায় বাতিল চেয়ে রিট

আপডেট টাইম : ০৭:০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯