ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সোনাগাজীতে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪২ বার

ফেনীর সোনাগাজীতে ৬ বছরের এক শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় শনিবার রাতে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর গ্রাম থেকে আইয়ুব আলী (৫৫) নামে এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। তিনি আমিরাবাদ ইউনিয়নের আহম্মদপুর এলাকার বাসিন্দা। ধর্ষণের শিকার ওই শিশু স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

স্থানীয়দের বরাত দিয়ে আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, শনিবার দুপুরে বিদ্যালয় শেষে বাড়িতে এসে শিশুটি গোসল করতে পুকুর ঘাটে যায়। এ সময় বৃদ্ধ আইয়ুব আলী তাকে চকলেট কিনে দেয়ার লোভ দেখায়।

তার ডাকে সাড়া না দেয়ায় পুকুরঘাট থেকে শিশুটিকে মুখ চেপে ধরে জোরপূর্বক পাশের বাগান নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় চিৎকার দিলে শিশুটিকে সেখানে রেখে দ্রুত পালিয়ে যায় আইয়ুব আলী। পরে বাড়ির লোকজন এগিয়ে এসে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। বিকেলে স্থানীয়ভাবে শিশুটিকে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, অভিযুক্ত আইয়ুব আলীর পক্ষ হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আবদুল বারেক ওরফে আরু মিয়া ওরফে আরু ডাকাত ঘটনাটিকে ধামাচাপা দেয়ার চেষ্টা করে শিশুটির পরিবারের সদস্যদেরকে থানায় যেতে বাধা দেন। তবে ওই ইউনিয়নের চেয়ারম্যান শিশু ধর্ষণের ঘটনাটি শোনার পর তিনি পুলিশকে জানিয়ে ব্যবস্থা নিতে বলেছেন।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন আহমেদ জানান, অভিযুক্ত আইয়ুব আলী পুলিশ হেফাজতে রয়েছে। নির্যাতিত শিশুটিকে রোববার শারীরিক পরীক্ষার জন্য ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, চলতি মাসে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নেরই বিভিন্ন এলাকায় শিশুসহ তিনটি ধর্ষণের ঘটনা ঘটেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সোনাগাজীতে শিশু ধর্ষণ, বৃদ্ধ আটক

আপডেট টাইম : ১২:৪৭:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯