ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৮৮ বার

চোট পেয়ে আবারও মাঠের বাইরে ছিটকে গেছেন লিওনেল মেসি। কবে ফিরবেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে।

নতুন মৌসুমে দলে ফিরে গত ৫ অগাস্ট প্রথম অনুশীলনেই পায়ে চোট পেয়ে এক মাসের বেশি সময় বাইরে ছিলেন মেসি। এরপর গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ও গ্রানাদার মাঠে লিগ ম্যাচে বদলি হিসেবে খেলেন বার্সেলোনা অধিনায়ক।

আর গত মঙ্গলবার লিগে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে চলতি মৌসুমে প্রথমবারের মতো শুরুর একাদশে ছিলেন তিনি। ওই ম্যাচের প্রথমার্ধেই কুঁচকিতে চোট পাওয়ায় বিরতির পর আর মাঠে নামতে পারেননি আর্জেন্টাইন তারকা।

ম্যাচ শেষে ভালভার্দে অবশ্য মেসির চোট গুরুতর নয় বলে আশার কথা শুনিয়েছিলেন। তবে একটা শংকা তো ছিলই। শুক্রবার সংবাদ সম্মেলনে ভালভার্দের কথায় সেটাই সত্যি হল।

দলের সেরা তারকা কবে ফিরতে পারেন, সেটা নিশ্চিত না বলে জানিয়েছেন ভালভার্দে, ‘আমি জানি না, সে কতদিন মাঠের বাইরে থাকবে। আমরা আশা করি, দ্রুত সে দলে ফিরবে। চোট গুরুতর নয়, ছোট একটা টান, তবে আমরা দেখব আগামী সপ্তাহে তার অবস্থার কেমন উন্নতি হয়। সে দ্রুত ফিরলে আমাদের জন্য দারুণ হবে। আর না ফিরলে আমরা এমন একজনকে হারাব যে ফল নির্ধারক। তবে তাকে ছাড়া মানিয়ে নেয়ার মতো খেলোয়াড় আমাদের আছে। এটা একটা ধাক্কা, তবে আমাদের এগিয়ে যেতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে মেসি

আপডেট টাইম : ০৮:২২:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯