ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ভুটানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বয়সভিত্তিক এই প্রতিযোগিতার সেমিফাইনালে নেপালের  রাজধানী কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ-ভুটান অনূর্ধ্ব-১৮ দল

ম্যাচ শুরুর ২ মিনিটের মধ্যে লম্বা থ্রো-ইন থেকে হেডে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন ডিফেন্ডার তানভীর হোসেন। গোল হজমের পর সমতায় ফিরতে জোর প্রচেষ্টা চালায় ভুটান। কিন্তু বাংলাদেশের জমাট রক্ষণভাগ ভাঙতে পারেনি তারা।

২৭ মিনিটে কাউন্টার অ্যাটাকে মিডফিল্ডার মোহাম্মদ ফাহিম মোরশেদের পাস থেকে ভুটানের গোলরক্ষককে বোকা বানিয়ে ব্যবধানটা ২-০ করেন উইঙ্গার ফয়সাল হোসেন ফাহিম। এর ৫ মিনিট পরেই বুলেট গতির শটে বাংলাদেশকে আরেকবার এগিয়ে দেন মারাজ হোসেন।

বিরতি থেকে ফিরে ভুটানের রক্ষণভাগে আরো বেশি ত্রাস সৃষ্টি করে বাংলাদেশের যুবারা। ৭২ মিনিটে ব্যবধানটা ৪-০ করার সুযোগ পায় টার্নারের দল। ৮৬ মিনিটে ভুটানের এক স্ট্রাইকার ব্যবধান কমানোর সহজ সুযোগ নষ্ট করে। শেষ বাঁশি বাজার আগে ভুটানের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন বদলি মিডফিল্ডার দীপক রয়।

এর আগে বাংলাদেশ ও ভুটান শেষ চারে ওঠেছিল একটি জয় ও একটি ড্র নিয়ে।

এই জয়ে টুর্নামেন্টে ভুটানের যুবাদের বিপক্ষে শতভাগ জয়ের ধারা ধরে রাখলো বাংলাদেশ। গত দু’বারের সাক্ষাতেও জয় পেয়েছিল লাল-সবুজরা। বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ দল ২০১৫ সালে ভুটানকে হারায় ২-০ গোলে। ২০১৭ সালে জিতে ৩-০ ব্যবধানে। সেবার রানার্সআপ হয়ে ঘরে ফিরে বাংলাদেশ।

সাফের এই বয়সভিত্তিক আসরের ফাইনাল হবে রোববার (২৯ সেপ্টেম্বর)। আরেক সেমিফাইনালের ভারত বনাম মালদ্বীপের জয়ী দল ফাইনালে মুখোমুখি হবে গত আসরের রানার্স আপ দল বাংলাদেশের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:০৫:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯