ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মালদিনিকে ছাপিয়ে ইতিহাসে বুফন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭২ বার

হাওর বার্তাঃ নতুন ইতিহাস লিখলেন ইতালির বর্ষীয়ান গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ক্লাব ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড গড়লেন তিনি। পেছনে ফেললেন কিংবদন্তি পাওলো মালদিনিকে।

শনিবার ইতালিয়ান লিগ সিরি আতে স্পালের বিপক্ষে মাঠে নামে জুভেন্তাস। প্রথম একাদশেই খেলতে নেমেছিলেন ৪১ বছর বয়সী বুফন। তাতেই ইতিহাসে নাম ওঠে তার।

ক্লাব ক্যারিয়ারে বুফনের এটি ছিল ৯০৩তম ম্যাচ। এর আগে ক্লাব ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ৯০২ ম্যাচ খেলার রেকর্ডটি ছিল মালদিনির দখলে। যাকে আগেই ছুঁয়েছিলেন বুফন। এবার ছাড়িয়ে গেলেন।

বুফন এই কীর্তি গড়লেন পার্মা, জুভেন্তাস ও পিএসজির হয়ে খেলে। অন্য দিকে মালদিনি শুধু এসি মিলানের হয়েই কীর্তিটি গড়েন। ১৯৮৪ সাল থেকে ২০০৯; ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় শুধু এসি মিলানের হয়েই কাটিয়েছেন মালদিনি।

আর ১৯৯৫ সালে সিরি আয় পার্মার হয়ে অভিষেক হয়েছিল বুফনের। পার্মার পর জুভেন্তাসই ওঠে ওঠে তার ঠিকানা। তবে গেল মৌসুমে প্রিয় ক্লাব ছেড়ে চলে যান পিএসজিতে। এ মৌসুমে আবার ফিরেছেন নিজের আপন ঠিকানা জুভেন্তাসে।

এদিন জুভেন্তাসের হয়ে বুফন খেলতে নেমেছিলেন নিজের ৬৫৮তম ম্যাচ। পার্মার হয়ে খেলেছেন ২২০ ম্যাচ। পিএসজির হয়ে খেলেন ২৫ ম্যাচ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মালদিনিকে ছাপিয়ে ইতিহাসে বুফন

আপডেট টাইম : ০৬:৫৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯