ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ক্রিকেট ঘুরে দাঁড়াবে, সাকিবের আশাবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২২ বার

হাওর বার্তাঃ বাংলাদেশ ক্রিকেট নিয়ে আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেটে দেশের অধিনায়ক মনে করেন বাংলাদেশ ক্রিকেট দল এ মুহূর্তে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। সাম্প্রতিক সময়ের বাজে সময় কাটিয়ে দ্রুততম সময়ের মধ্যে দল আবার ছন্দে ফিরবে।

বৃহস্পতিবার নিউইয়র্কে চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে নিজের আশাবাদের কথা জানান সাকিব। তরুণদের দক্ষতার উন্নয়নে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের এ পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কথা বলেন সাকিব। তিনি বলেন, ‘আমরা সবাই জানি বাংলাদেশ ভালো দল। এ ধরনের দল মাঝেমধ্যে এক ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যায়। আমরা এখন এ অবস্থার মধ্যে আছি।’

ক্রিকেট দলের সাম্প্রতিক ব্যর্থতার কথা উল্লেখ করে সাকিব বলেন, ‘আমার মনে হয় ছন্দে ফিরতে খুব বেশি সময় লাগবে না। আমরা অতীতে যে ধরনের ক্রিকেট খেলেছি, সেটা আবারও খেলা শুরু করব।’ সাকিব ইউনিসেফের অন্যতম শুভেচ্ছাদূত।

বাংলাদেশের সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে অস্ট্রেলিয়ার পর ২০২১ সালে পরেরটি অনুষ্ঠিত হবে ভারতে। সাকিব এ দুটি বিশ্বকাপে ভালো করতে চান। দেশের মুখ উজ্জ্বল করতে চান, ‘আমাদের সামনে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবার কাছে দোয়া চাই যেন এ দুই আসরে ভালো করে আমরা দেশের মুখ উজ্জ্বল করতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ক্রিকেট ঘুরে দাঁড়াবে, সাকিবের আশাবাদ

আপডেট টাইম : ০৩:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯