ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মেসিকে বর্ষসেরা করতে ভোট চুরি করেছে ফিফা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯
  • ২৮৯ বার

হাওর বার্তাঃচিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও ভার্জিল ফন ডাইককে পেছনে ফেলে এবার ফিফা বর্ষসেরার পুরস্কার জিতেছেন লিওনেল মেসি। এ নিয়ে রেকর্ড ষষ্ঠবার ফুটবলের সবচেয়ে মর্যাদাকর পুরস্কার বগলদাবা করেছেন তিনি।

তবে এর পর থেকেই তা নিয়ে সমালোচনা চলছে। আর্জেন্টাইন জাদুকরকে সেরা বানাতে ভোট চুরি করেছে ফিফা বলে অভিযোগ উঠেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে এ অভিযোগ তুলেছেন খোদ কয়েকটি জাতীয় দলের কোচ ও অধিনায়ক।

সুদানের কোচ দ্রাভকো লুগারিসিচের দাবি, ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কারের জন্য তার প্রথম পছন্দ ছিল মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। তাকেই ভোট দেন তিনি। কিন্তু ফিফা প্রকাশিত ভোটাদাতাদের তালিকায় দেখেন, তার ভোট পড়েছে মেসির বাক্সে।

শুধু সুদানিজ কোচ নন, ফিফার দিকে ভোট কারচুপির আঙুল তুলেছেন মিসরের অধিনায়ক আহমেদ এল মোহামাদি। জানিয়েছেন, তিনিও প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছেন সতীর্থ সালাহকে। কিন্তু তার ভোটটি নিবন্ধিত (গণ্য) হয়নি।

এর অবশ্য কারণ থাকতে পারে। এবার বর্ষসেরার জন্য মনোনীত সংক্ষিপ্ত তালিকায় ছিলেন না সালাহ। মেসি-রোনাল্ডোর সঙ্গে তিনজনের তালিকায় ছিলেন তার লিভারপুল সতীর্থ ফন ডাইক।

অনেকের মতে, এ বছর ফিফা দ্য বেস্ট হতে পারতেন এ ডাচ রক্ষণসেনা। কারণ এর আগে উয়েফা সেরা হয়েছেন তিনি। কিন্তু শেষ পযর্ন্ত সবাইকে চমকে বর্ষসেরা নির্বাচিত হন মেসি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

মেসিকে বর্ষসেরা করতে ভোট চুরি করেছে ফিফা

আপডেট টাইম : ১২:১৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০১৯