ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

ফেদেরার-নাদাল ‘সবচেয়ে ভালো বন্ধু’ নন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৫ বার

হাওর বার্তাঃ কিছুদিন আগেই শেষ হয়ে গেল লেভার কাপ। রজার ফেদেরার-রাফায়েল নাদালের ‘টিম ইউরোপ’ টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে নিয়েছে, ‘টিম ওয়ার্ল্ড’ কে হারিয়ে। তিন দিনের এই টুর্নামেন্টে কাঁধে কাঁধ মিলিয়ে টিম ইউরোপকে জেতানোর জন্য লড়েছেন ‘ফেদাল’ ; জন্ম দিয়েছেন অবিস্মরণীয় কিছু মুহূর্তের। এই লেভার কাপ না থাকলে কে দেখতে পেত, দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে এতটা সম্মান, এতটা বন্ধুত্ব আছে? আসলেও কী ব্যক্তিগত জীবনে এই দুজন এমন হরিহর আত্মা?

টিভিএ স্পোর্টস কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের মধ্যকার সম্পর্ক নিয়ে খোলাখুলি বলেছেন রজার ফেদেরার। দুজন দুজনকে যে বেশ ভালো বোঝেন, সেটা মেনেছেন এই সুইস তারকা, ‘সত্যি বলতে কি, আমরা দুজন দুজনকে বেশ ভালো বুঝতে পারি। ওর যে গুণটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সেটা হলো ও আমার প্রতি অনেক সৎ ও মনখোলা। কোনো লুকোছাপা নেই ওর মধ্যে।’

ফেদেরার এ পর্যন্ত গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ২০টি। পরিসংখ্যানের হিসেবে এখনো পর্যন্ত বিশ্বের সবচেয়ে সফল পুরুষ টেনিস তারকা তিনি। তবে নাদালও খুব বেশি পেছনে নেই। উনিশটা গ্র্যান্ড স্ল্যাম জিতে ফেদেরারের কাঁধে নিশ্বাস ফেলছেন এই স্প্যানিশ তারকা। হয়তো ইতিহাসের সবচেয়ে সফল পুরুষ টেনিস তারকা হিসেবে অচিরেই ফেদেরারকে টপকে যাবেন নাদাল। স্বাভাবিকভাবেই, প্রতিদ্বন্দ্বিতা ও একে অপরকে ছাড়িয়ে যাওয়ার নিরন্তর এই দৌড়ে বন্ধুত্বের অনুভূতিগুলো দুজনের মনের মধ্যে সেভাবে ডানা মেলতে পারে না। ফেদেরার সেটা স্বীকারও করেছেন। বলেছেন, স্বাভাবিকভাবেই দুজন দুজনের সবচেয়ে ভালো বন্ধু নন, ‘আমরা কি দুজন দুজনের সবচেয়ে ভালো বন্ধু? আমার মনে হয় না। ওর আমার থেকে আরও ভালো বন্ধু আছে। আমার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তবে দিন শেষে, ব্যাপারটা পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধের। কোর্টে যখন আমরা ট্রফির জন্য লড়াই করি, তখন আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

ফেদেরার-নাদাল ‘সবচেয়ে ভালো বন্ধু’ নন

আপডেট টাইম : ০৪:৩১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯