ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

ক্যাসিনো নিয়ে মেনন ও পর্যটন প্রতিমন্ত্রীসহ পাঁচ জনকে লিগ্যাল নোটিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭৬ বার

হাওর বার্তাঃ বুধবার রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনূছ আলী আকন্দ। তিনি বলেন, নোটিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে হাইকোর্টে রিট করা হবে। রাশেদ খান মেনন ছাড়াও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ শামশুল হক চৌধুরী এমপি, স্বরাষ্ট্র সচিব ও পর্যটন সচিবকে এ নোটিশ দেয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, ঢাকা-৮ আসনের এমপি রাশেদ খান মেনন ফকিরাপুল ইয়ংমেন্স ক্লাবের গভর্নিং বডির সভাপতি। পত্রপত্রিকায় এসেছে তিনি লাল ফিতা কেটে ক্যাসিনো উদ্বোধন করছেন এবং তার সেই ছবি ক্লাবের চেয়ারম্যানের কক্ষেও টাঙানো রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ ঘটনায় অনেককে গ্রেফতার করেছে। কিন্তু তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি।

এতে আরো বলা হয়, একজন আইন প্রণেতা হিসেবে রাশেদ খান মেনন কথিত ক্যাসিনোর সঙ্গে যুক্ত থেকে সংবিধানের ১৮(২) অনুচ্ছেদ ও প্রকাশ্য জুয়া আইন লঙ্ঘন করেছেন।

নোটিশে আরো বলা হয়েছে, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী বুধবার বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর উপস্থিতিতে সচিব মহিবুল হক বিদেশিদের জন্য ক্যাসিনো স্থাপনের বিষয়ে বক্তব্য রেখেছেন। হুইপ শামশুল হক চৌধুরীও ক্যাসিনোর পক্ষে বক্তব্য দিয়েছেন। ক্যাসিনো সংক্রান্ত তাদের সিদ্ধান্ত ও বক্তব্য অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য অপরাধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

ক্যাসিনো নিয়ে মেনন ও পর্যটন প্রতিমন্ত্রীসহ পাঁচ জনকে লিগ্যাল নোটিশ

আপডেট টাইম : ১১:১৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০১৯