ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

রোনালদোকে পেছনে ফেলে ষষ্ঠ বার বর্ষসেরা মেসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩১৭ বার

হাওর বার্তাঃ ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ভ্যান ডাইককে পেছনে ফেলে ২০১৯ সালের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘দ্য বেস্ট ফিফা মেন’স প্লেয়ার’ জিতেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এই নিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।

সোমবার রাতে মিলানে অপেরা হাউজ লা স্কালায় ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে বর্ষসেরা ফুটবলারের পদক বিজয়ীর নাম ঘোষণা করা হয়। তর্কসাপেক্ষে সময়ের সেরা তারকার হাতে পুরস্কার তুলে দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

এর আগে উয়েফা বর্ষসেরার লড়াইয়ে মেসি ও রোনালদোকে পেছনে ফেলে পদক জেতেন লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভ্যান ডাইক। সেকারণে ফিফা বর্ষসেরার দৌড়েও তাকে এগিয়ে রাখা হচ্ছিল। সময়ের দুই সেরা তারকা মেসি ও রোনালদো এর আগে সমান পাঁচবার করে বর্ষসেরা নির্বাচিত হলেও এবারই প্রথম সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান ভ্যান ডাইক। কিন্তু সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মেসিই হয়েছেন বর্ষসেরা।

ফিফার বর্ষসেরা পুরস্কারে রোনালদো-মেসির টানা দশ বছরের (২০০৮-১৭) রাজত্ব ভেঙে গেল ২০১৮ সালে ‘দ্য বেস্ট’ নির্বাচিত হয়েছিলেন ক্রোয়েশিয়া ও রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার লুকা মদ্রিচ। তিনি উয়েফার বর্ষসেরা পুরস্কার ও ব্যালন ডি’অরও জিতেছিলেন। তবে ২০১৬ সাল থেকে প্রচলন শুরু হওয়া ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারটি এবারই প্রথম হাতে তুললেন ৩২ বছর বয়সী মেসি। প্রথম দুবারের বিজয়ী ছিলেন রোনালদো।

গেল মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচ খেলে মেসি গোল করেন ৫০টি। কেবল লিগে ৩৬ গোল করায় জেতেন লা লিগা ও ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগেও ১২ গোল নিয়ে গোলদাতাদের তালিকায় শীর্ষে ছিলেন তিনি। ক্লাবের হয়ে জেতেন লিগ শিরোপা। কোপা আমেরিকায় তার দল আর্জেন্টিনা দখল করে তৃতীয় স্থান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

রোনালদোকে পেছনে ফেলে ষষ্ঠ বার বর্ষসেরা মেসি

আপডেট টাইম : ১০:৪৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯