ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর ১২ বছরের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২৫ বার

হাওর বার্তাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মফিজুল ইসলাম ওরফে মফিজ উদ্দিন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীর ১২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো না। সাজাপ্রাপ্ত আসামি মফিজুল ইসলাম কদমতলী থানার রায়েরবাগ এলাকার আরশাদ ভূঁইয়ার ছেল।

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহম্মেদ জানান, সিদ্ধিরগঞ্জ থানার একটি মাদক মামলায় ৫ জনের সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আসামিকে ১২ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া অপর আসামি জসিমউদ্দিন নির্দোষ প্রমাণিত হওয়ায় তাকে খালাস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২২ জুলাই আনুমানিক রাত ৮টার সময় ঢাকা-নারায়নগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে মাদকের একটি চালান আসছে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এ সময় তাদের তল্লাশি করে এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় মাদক আইনে আসামিদের বিরুদ্ধে একটি মামলা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নারায়ণগঞ্জে মাদক ব্যবসায়ীর ১২ বছরের জেল

আপডেট টাইম : ১২:১৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯