ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনাল: যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৩ বার

হাওর বার্তাঃ জমজমাট এক ফাইনালের প্রত্যাশায় বৃষ্টি মাথায় নিয়েই কাল দর্শকের ঢল নেমেছিল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

কিন্তু সব রোমাঞ্চ ভেসে গেল বৃষ্টিতে। দুপুর গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত- দীর্ঘ অপেক্ষার পরও বৃষ্টি না থামায় রাত ৯টার পরপরই ত্রিদেশীয় টি ২০ সিরিজের ফাইনাল আনুষ্ঠানিকভাবে পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

রিজার্ভ ডে না থাকায় নিয়ম অনুযায়ী দুই ফাইনালিস্ট স্বাগতিক বাংলাদেশ ও আফগানিস্তানকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। খেলা না হওয়ায় দর্শকরা হতাশ হলেও ট্রফি ভাগাভাগির সুবাদে বাংলাদেশের একটি অপেক্ষার অবসান হয়েছে।

দ্বিপাক্ষিক সিরিজের বাইরে আন্তর্জাতিক টি ২০তে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা। সব সংস্করণ মিলিয়ে দ্বিতীয় এবং দেশের মাটিতে প্রথম। সিরিজসেরা হয়েছেন তরুণ আফগান ওপেনার রাহমানউল্লাহ গুরবাজ।

প্রাথমিকপর্বের শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে জয়খরা ঘুচিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল বাংলাদেশ। ফাইনাল পরিত্যক্ত হওয়ায় সাকিবদের তাই হতাশই হওয়ার কথা। খেলেই জিততে চেয়েছিল টাইগাররা। আগামী নভেম্বরে ভারত সফরের আগে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত কোনো ব্যস্ততা নেই বাংলাদেশের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

বৃষ্টিতে পরিত্যক্ত ফাইনাল: যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ

আপডেট টাইম : ০৮:২৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০১৯