ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না রঙিন কাপড়ে ঝোলের পুরনো দাগ উঠবে মাত্র ৫ মিনিটে দুই মাসে ৪০০ টন পণ্য পরিবহন করেছে ‘স্পিড পোস্ট’ প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে ফিরলেই ব্যাপক কর্মযজ্ঞ মেঘলাকে ধাক্কা দেওয়া গাড়ি ও চালক আটক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিল দূতাবাস চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লং মার্চ’ শুরু বলিভিয়ায় সামরিকঘাঁটিতে বিস্ফোরণে ১০ জন নিহত, আহত ৫৮ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী পুলিশ অফিসারদের চিহ্নিত করা হয়েছে: আইজিপি সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

কোহলিদের ভাতা দ্বিগুণ করলো ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯
  • ৩০০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিশ্ব ক্রিকেটে অন্যতম ধনী ভারতের ক্রিকেট বোর্ড- বিসিসিআই। ভারতীয় ক্রিকেট দলের পারফরম্যান্সের সঙ্গে সমান্তরালে বৃদ্ধি পায় বিসিসিআইয়ের সম্পত্তিও। তাই এবার ক্রিকেটারদের ভাতা ও অন্যান্য সুবিধাদি বাড়ানোর সিদ্দান্ত নিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড।

বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাইরের দেশে অকল্পনীয় উন্নতি করেছে বিরাট কোহলির ভারত। আগে শোনা যেত, ভারত দেশের মাটিতে রাজা, বিদেশের মাটিতে গেলে প্রজা। এটিকে ভুল প্রমাণ করতে শুরু করেছেন কোহলি-রোহিতরা। যার সবশেষ উদাহরণ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে গিয়ে কোনো ম্যাচেই না হারা।

তাই দলের ক্রিকেটারদের বিদেশ সফরে দৈনিক ভাতা ১০০ ডলার থেকে বাড়িয়ে ২৫০ ডলার (প্রায় ২১ হাজার টাকা) করার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেশন কমিটি। ভিনোদ রায়ের নেতৃত্বাধীন কমিটি নয়া দিল্লিতে নানান বিষয়ে আলোচনার ফাঁকে নিয়েছে এ সিদ্ধান্ত।

মূলত বর্তমান সময়ে সবকিছুর বাড়তি দামের কথা চিন্তা করেই নেয়া হয়েছে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত। আগে দৈনিক ভাতা হিসেবে ১০০ ডলার করে পেতেন ভারতের ক্রিকেটাররা। যা ভারতীয় মুদ্রায় ৭৫০০ রুপির সমমানের ধরা হতো। তবে এখন আর এই অর্থে কিছুই সম্ভব না বিধায় দ্বিগুণ (২৫০ ডলার) করে দেয়া হয়েছে দৈনিক ভাতা।

শুধু খেলোয়াড়দেরই নয়, কোচিং স্টাফদেরও ভাতা বাড়িয়েছে বিসিসিআই। দৈনিক থাকার খরচ হিসেবে এখন থেকে ৩৫০০ রুপির বদলে ৭৫০০ রুপি করে পাবেন তারা। এছাড়া বিদেশ সফরে তাদের দৈনিক ভাতা আগে থেকেই ২৫০ ডলার করে দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তাড়াশে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রি, বরাদ্দ পাওয়া অনেকেই থাকেন না

কোহলিদের ভাতা দ্বিগুণ করলো ভারত

আপডেট টাইম : ০২:৩৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০১৯