ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের দেওয়া হচ্ছে সর্বাধুনিক অস্ত্র: ট্রাম্প কাল থেকে কারখানায় চাহিদানুযায়ী মিলবে গ্যাস-বিদ্যুৎ, ব্যবসায়ীদের আশ্বাস প্রধানমন্ত্রীর ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত রাজধানীর আবাসিক হোটেল নিয়ে ডিএমপি কমিশনারের নির্দেশনা ভারতের সঙ্গে মর্যাদার ভিত্তিতে সুসম্পর্ক প্রত্যাশা করে বাংলাদেশ: স্পিকার নতুন সরকারের প্রথম সচিব সভা মঙ্গলবার, যা থাকছে আলোচ্যসূচিতে গ্রেট ওয়াল আল্ট্রা-ট্রেইল রেসে বাংলাদেশের পতাকা ওড়ালেন ইমামুর রহমান ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি: জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর

কালো বলেই নোবেল পাইনি : রামদেব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫
  • ৫৪৯ বার

তিনি ‘কালাে লোক’। তাই বিশ্ব-বঞ্চনার শিকার হতে হয়েছে এবং এখনও হচ্ছে। না হলে দীর্ঘ দিন আগেই তার ঘরে নাকি নোবেল পুরস্কার শোভা পেত। এমনটাই দাবি করেছেন যোগগুরু রামদেব। যোগের ক্ষেত্রে তার যোগদানকে অবহেলা করায় সহ্য করতে না পেরে অবশেষে মুখ খুললেন তিনি। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই খবর দিয়েছে। যদিও কালো চামড়া বলতে তিনি কি বোঝেন সেটা এখনও জানা যায়নি। আর এটাও অজানা যে, এর আগে যত জন নোবেল পেয়েছেন তারা সকলে ‘সাদা চামড়ার মানুষ’ নয় এটা রামদেবের হয়তো জানা নেই। কারণ যাই হোক, চুপ করে না থেকে ঘটনার প্রতিবাদ করাই উপযুক্ত মনে হয়েছে এই যোগগুরুর। তাই একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাত্‍কারে তিনি বলেন, ‘যদি আমি সাদা চামড়ার মানুষ হতাম, তা হলে যোগের ক্ষেত্রে আমার অবদানের জন্য এত দিনে নোবেল পুরস্কার পেতাম। কিন্তু আমায় দেওয়া হয়নি কারণ আমার চামড়ার রং কালো।’ শুধু টিভি চ্যানেলেই নয়, ঝাড়খণ্ডের রাঁচিতে একটি যোগ কার্যক্রমে ভাষণ দিতে গিয়েও তার মুখ থেকে এই একই কথা বেরিয়ে আসে। তখন তার পাশে রাজ্যের মুখ্যমন্ত্রীও উপস্থিত ছিলেন। সে যাই হোক, ঘটনার পর থেকে ট্যুইটার এবং সোশ্যাল মিডিয়াতে রীতিমতো আলোচনার বিষয় হয়ে উঠেছেন তিনি। এবং সেই আলোচনা হাস্যকরভাবেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

অনুসন্ধানে দুদক আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

কালো বলেই নোবেল পাইনি : রামদেব

আপডেট টাইম : ১২:০২:১০ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০১৫