ঢাকা ১১:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি পতিত স্বৈরাচারী শক্তির সন্ত্রাস ও আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য নিয়ে আলোচনা যৌথ সামরিক মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী এশিয়ার শক্তি সূচকে বাংলাদেশের অবস্থান ২০তম ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগে জড়িতদের শাস্তির আহ্বান প্রফেসর ইউনূসের ইউপি নির্বাচন ভোটগ্রহণকারী কর্মকর্তা নিয়োগের জন্য প্যানেল প্রস্তুতের নির্দেশ ইসির ঢাকা দক্ষিণে তিন পদে দায়িত্বে থাকা আলোচিত মনোয়ারকে বদলি নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা

বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৮ বার

হাওর বার্তাঃশিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলনের মুখে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) বন্ধ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে শিক্ষার্থীদের আজকের মধ্যে হল ছাড়ার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সহকারী প্রক্টর হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয় বন্ধ ও শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।

এমন অবস্থায় আন্দোলন ঠেকাতে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিল প্রশাসন।

তবে আগামী ৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয় বন্ধের নির্ধারিত সময় থাকলেও ছুটি আগামীকাল রোববার থেকে করার সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে আজকের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে বলা হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, আজ সকাল থেকে হলে পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ক্যাম্পাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। সকালে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ঢুকতে বাধা দেয়া হয়। পথে ব্যারিকেড দেয়া হয়। পরে বেলা ১১টার দিকে আন্দোলনকারীদের চাপের মুখে ব্যারিকেড সরিয়ে ফেলা হয়।

প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে লেখার জেরে ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।

বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য বরাবর জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে একটি লিখিত আবেদন করেন।

উপাচার্য বহিষ্কারাদেশ তুলে নেন। তবে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে জোর আন্দোলন গড়ে তোলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বশেমুরবিপ্রবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

আপডেট টাইম : ০১:৪৮:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯