ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কাশ্মীরিদের ধরতে গিয়ে পানিতে ডুবে ভারতীয় সেনার মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারত অধিকৃত কাশ্মীরে সার্চ অপারেশনের সময় পানিতে ডুবে এক ভারতীয় সেনার মৃত্যু হয়েছে। কাশ্মীরের একটি পাহাড়ি এলাকায় অভিযানের সময় এ দুর্ঘটনা ঘটে।

কাশ্মীরি মিডিয়াগুলোর বরাতে ইন্ডিয়া টুডে ও এক্সপ্রেস ট্রিবিউন উর্দূর খবরে বলা হয়, ভারতীয় বাহিনী গান্দারবাল জেলার সব রাস্তা বন্ধ করে ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল। এ সময় বিভিন্ন বাড়িঘরের আসবাবপত্র বাইরে ছুঁড়ে ফেলে তারা।

তল্লাশি চলাকালে আসলাম খান নামে ওই সেনা পা পিছলে টিলার উপর থেকে নদীতে পড়ে যান। এসময় নদীর স্রোতে ভেসে গেলে উদ্ধারকারী দল কয়েক কিলোমিটার দূর থেকে তাকে উদ্ধার করে।

আহত অবস্থায় ওই সেনা অফিসারকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত ৫ আগস্ট কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিলের পর থেকে একমাসেরও বেশি সময়ধরে উপত্যকাটিতে কারফিউ চলছে। কারফিউ চলাকালীন বিভিন্ন জেলায় স্বাধীনতাকামীদের দমাতে গ্রেফতার অভিযান চালাচ্ছে ভারতীয় বাহিনী।

ভারত সরকার আটককৃতদের সংখ্যা নির্দিষ্ট করে না বললেও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, বিগত একমাসে জম্মু-কাশ্মীরে গ্রেফতারকৃতদের সংখ্যা ৫ হাজারের বেশি ছাড়িয়ে গেছে।

ওআইসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণ মতে, নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী বিজেপির সরকারের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর অঞ্চলটি এ মুহূর্তে বিশ্বের সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কাশ্মীরিদের ধরতে গিয়ে পানিতে ডুবে ভারতীয় সেনার মৃত্যু

আপডেট টাইম : ০৬:২৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯