ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

বাবা ভারতীয় নাগরিক হলেও পাকিস্তানই ঠিকানা আজান সামি খানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৭৩ বার

বলিউডের সংগীতশিল্পী আদনান সামি খান ভারতের নাগরিকত্ব নিলেও তার ছেলে আজান বলছেন, পাকিস্তানই হচ্ছে তার দেশ।

ভারতে তার শৈশব কেটেছে এবং মুম্বাইয়ে নিয়মিত যাতায়াত থাকলেও সেখানে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে তিনি জানালেন।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে আজান সামি খান বলেন, এ নিয়ে আমি আগে কখনও কথা বলিনি, তার কারণ আছে। বাবাকে আমি ভালোবাসি ও সম্মান করি। তিনি কোন দেশকে নিজ বাসভূমি ঘোষণা করতে চান, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু পাকিস্তানেই আমি কাজ করতে ভালোবাসি।

আজানের শৈশবটা ভারতেই কেটেছে। কিন্তু পাকিস্তানকেই তিনি নিজের বাসভূমি বলতে পছন্দ করেন। এটিই তার গর্ব।

এই সুরকার বলেন, ভারতে আমার দারুণ কিছু বন্ধু আছে। আমার জীবনের অনেকটা সময় সেখানেই কাটিয়েছি, বিশেষ করে উঠতি বয়সে। কিন্তু পাকিস্তানই আমার বাড়ি। আমি এখানেই বেড়ে উঠেছি এবং পাকিস্তানের শিল্পজগতকেই আমার পরিবার বলে অনুভব করি।

‘আমাকে নিয়ে তারা অনেক গর্বিত, আশাবাদী এবং উচ্চাভিলাষী যে, আমি এই শিল্পে অনেক অবদান রাখব,’ বললেন আজান সামি খান।

আদনান সামি ১৯৭১ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি পাকিস্তানের নাগরিক ছিলেন। তার বাবা পশতুন এবং মা জম্মুর নাগরিক। ১৯৮৪ সাল থেকেই তিনি গানের জগতে সক্রিয় রয়েছেন।

১৯৯৩ সালে পাকিস্তানি অভিনেত্রী জেবা বখতিয়ারকে বিয়ে করেন। তাদের সন্তান আজান সামি খান। মাত্র তিন বছর পরই তাদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ২০০১ সালে তিনি পাকিস্তানের নাগরিকত্ব ছাড়েন এবং ২০১৫ সালে আদনান ভারতের নাগরিকত্ব লাভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ইটনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান সাবেক ছাত্রদল নেতা আনম উল্লাহ সানি

বাবা ভারতীয় নাগরিক হলেও পাকিস্তানই ঠিকানা আজান সামি খানের

আপডেট টাইম : ০৫:১১:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯