ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জম্মু ও কাশ্মীরে জঙ্গি ঢোকাতে মরিয়া পাকিস্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ২৯৯ বার

পাকিস্তান কাশ্মীরে বেশি সংখ্যক জঙ্গি ঢুকিয়ে উপত্যকার শান্তিভঙ্গ করতে চাইছে। ২১ আগস্ট আমরা দুজন পাকিস্তানের নাগরিককে ধরেছি যারা লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে যুক্ত বলে জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ডিলন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত দুই পাকিস্তানিকে গত মাসেই জম্মু ও কাশ্মীরে ধরা হয়েছে। বুধবার ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে কাশ্মীরে জঙ্গি ঢোকানোর বিষয়টি প্রমাণ উপস্থাপন করেছে।

এতে বলা হয়েছে, ৬ আগস্ট পাথরের আঘাতে আহত হওয়া এক ব্যক্তির মৃত্যু হয়ছে। গত ৩০ দিনে ৫ জনের মৃত্যু হয়েছে পাথরের আঘাতে। ভারতীয় সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এই মৃত্যুগুলো হচ্ছে জঙ্গি, পাথরবাজ ও পাকিস্তানের পুতুলদের জন্য।

গত ২১ আগস্ট দুজন জঙ্গি ধরা পড়ে। যারা পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যবার সঙ্গে যুক্ত বলে সেনা ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সীমান্তরেখার কাছেই ধরা পড়ে খলিল আহমেদ ও মোজাম খোকার।

সেনাবাহিনী জানিয়েছে, বারমুলা জেলার বোনিয়ার অঞ্চল থেকে তাদের ধরা হয়েছে। তারা ভারতে প্রবেশ করে এলাকা পরিদর্শন করতে এসেছিল। যাতে পরে লস্করের বড় একটা দল এদেশে ঢুকে হামলা চালাতে পারে।

সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, জিজ্ঞাসাবাদের সময় তারা জানিয়েছে, তাদের পরিকল্পনা কাশ্মীরে বড় সংখ্যায় জঙ্গি ঢুকিয়ে রাজ্যের শান্তি বিঘ্নিত করা।

৫ আগস্ট সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নিয়ে অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করার প্রস্তাবের বিল সংসদের উভয় কক্ষেই পাস হয়। তখন থেকেই অতিরিক্ত সেনা মোতায়েন করে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজ্যটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জম্মু ও কাশ্মীরে জঙ্গি ঢোকাতে মরিয়া পাকিস্তান

আপডেট টাইম : ০৪:৫৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯